---Advertisement---
lifezone nursing home

Swasthya Sathi: দেবের মানবিক উদ্যোগ, স্বাস্থ্যসাথীর আওতায় টলিউডের ৭ হাজার টেকনিশিয়ান

March 13, 2026 2:45 PM
swasthya sathi
---Advertisement---

বাংলা সিনেমার ঝলমলে পর্দার আড়ালে দিনরাত হাজারো পরিশ্রমী হাত দিনরাত কাজ করে চলেছে। তাঁদের কথা ভেবেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে বাংলা সিনেমা শিল্পের প্রায় ৭ হাজার টেকনিশিয়ান ও কলাকুশলীরা রাজ্যের স্বাস্থ্যবিমা প্রকল্প স্বাস্থ্য সাথীর সুবিধা পাবেন। (Swasthya Sathi)

এই উদ্যোগের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন টলিউড অভিনেতা ও সাংসদ, দেব। দীর্ঘদিন ধরেই ক্যামেরার আড়ালে কাজ করা টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যবিমা চালুর দাবি উঠছিল চলচ্চিত্র মহলে। সেই প্রেক্ষিতে কলাকুশলীদের স্বাস্থ্যসুরক্ষার কথা ভেবে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানান দেব (Dev)।

swasthya sathi

তাঁর সেই অনুরোধে সাড়া দিয়ে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর থেকেই টলিউডের প্রায় ৭ হাজার টেকনিশিয়ান এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় আসতে চলেছেন। (Swasthya Sathi)

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে সুখবরটি ভাগ করে নেন দেব। তিনি নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠির একটি কপি শেয়ার করে লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয়া বাংলা সিনেমা শিল্পের ৭ হাজারেরও বেশি পরিশ্রমী কলাকুশলীর কল্যাণে আমার অনুরোধ মেনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টলিউডে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে, আলো-ঝলমলে পর্দার আড়ালে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেন। সেই টেকনিশিয়ানরা প্রায়ই নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তাঁদের চিকিৎসা সংক্রান্ত আর্থিক নিরাপত্তা অনেকটাই বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Swasthya Sathi: দেবের মানবিক উদ্যোগ, স্বাস্থ্যসাথীর আওতায় টলিউডের ৭ হাজার টেকনিশিয়ান”

Leave a Comment