রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Zubeen Garg: ‘ঘড়ির দিকে তাকিয়ে বলতেন একটাই কথা’, কী বলতেন জুবিন গর্গ? জানালেন স্ত্রী গরিমা

Published on: March 13, 2026
Zubeen Garg
---Advertisement---

সংগীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg) এর মৃত্যুর কয়েক মাস পরে স্ত্রী গরিমা সাইকিয়া এক আবেগঘন স্মৃতি সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, জীবনের শেষ কয়েক বছরে গায়কের মনে একটি বিশেষ ভয় কাজ করত, কী ছিল সেই ভয়?

গরিমা সাইকিয়া গার্গ সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বামীর শেষ দিকের মানসিক অবস্থার কথা স্মরণ করেন। তিনি বলেন, জুবিন সাধারণত কোনও কিছুতেই ভয় পেতেন না। কিন্তু জীবনের শেষ কয়েক বছরে তিনি প্রায়ই একটি কথাই বলতেন- যদি কোনও কিছুকে ভয় পেতে হয়, তবে সেটা শুধু সময়। গরিমার কথায়, অনেক সময় জুবিন নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বা সেটি দেখিয়ে বলতেন, “আমি যদি কোনও কিছুকে ভয় পাই, তবে সেটা সময়।”

Building Collapsed: ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির সিঁড়ি, ভিতরে আটকে রইলেন বাসিন্দারা

গরিমা আরও জানান, কেন তিনি এমন কথা বলতেন তা তিনি পুরোপুরি বুঝতে পারেননি। তবে তাঁর ধারণা, জীবনের এক সময়ে একের পর এক কাছের মানুষকে হারানোর অভিজ্ঞতা হয়তো জুবিনকে ভেতরে ভেতরে বদলে দিয়েছিল। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের মৃত্যু তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল, আর সেই কারণেই হয়তো সময় নিয়ে তাঁর মনে এক ধরনের অস্বস্তি বা ভয় তৈরি হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ৫২ বছর বয়সে মারা যান জুবিন (Zubeen Garg)। সমুদ্রে স্কুবা ডাইভিংয়ের সময় ডুবে যান বলে জানা যায় এবং পরে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। তাঁর হঠাৎ মৃত্যুতে সংগীতজগৎ এবং ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।জুবিন শুধু অসম নয়, গোটা উত্তর-পূর্ব ভারত এবং পরিশেষে ভারতের সংগীতজগতে এক কিংবদন্তি নাম। তাঁর অসংখ্য জনপ্রিয় গান এবং চলচ্চিত্রের সঙ্গীত মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তাঁর মৃত্যুর পরও তাঁর জীবন, ব্যক্তিগত অনুভূতি এবং শেষ দিকের ভাবনা নিয়ে মানুষের আগ্রহ আজও কমেনি।

স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের এই স্মৃতিচারণ আবারও ভক্তদের নাড়িয়ে দিয়েছে। তাদের প্রিয় শিল্পীর জীবনের এই অজানা কথা শুনে অনেকেই দুঃখ প্রকাশ করছেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment