গানের জগতের অন্যতম জনপ্রিয় নাম শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘চিকনি চামেলি’র মতো গান তিনি আর গাইবেন না। গান নিয়ে নানা রকমের ভাবনাচিন্তা সেই সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবন বরাবর ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন। শ্রেয়া ঘোষালের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও নিজের দক্ষতায় গড়ে তুলেছেন আলাদা পরিচয়।
শ্রেয়ার ছোটবেলার বন্ধু ছিলেন শিলাদিত্য। ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন শ্রেয়া। তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় পেশায় উদ্যোগপতি। বিয়ের আগে টানা ১০ বছর প্রেম করেছিলেন শ্রেয়া ও শিলাদিত্য। বর্তমানে তাঁরা মুম্বইয়ে থাকেন।
পেশায় শিলাদিত্য একজন সফল প্রযুক্তি উদ্যোক্তা। বিশ্বজুড়ে জনপ্রিয় কল-ব্লকিং অ্যাপ Truecaller-এর সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন তিনি। প্রযুক্তি, ব্যবসা উন্নয়ন এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবস্থাপনায় তাঁর দক্ষতা প্রযুক্তি জগতে তাঁকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। শুধু তাই নয়, ‘হিপকাস্ক’ নামের একটি অ্যাপেরও উদ্যোক্তা তিনি।
শোনা যায় শিলাদিত্যের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা, যা শ্রেয়ার সম্পত্তির দ্বিগুণ। বর্তমানে শ্রেয়ার সম্পত্তির পরিমাণ ২৪০ কোটি টাকা বলে জানা যায়। মুম্বইয়ে বাড়ি থাকার পাশাপাশি একটি রেকর্ডিং স্টুডিয়োও রয়েছে শ্রেয়ার। এ ছাড়া মার্সিডিজ় বেঞ্জ, বিএমডব্লিউ ও রেঞ্জ রোভারের তিনটি গাড়ি রয়েছে শ্রেয়া ও শিলাদিত্যের।
অন্যদিকে, শ্রেয়া ঘোষালের সংগীত জীবনের সূচনা হয়েছিল খুব অল্প বয়সে। মাত্র ১৬ বছর বয়সে জনপ্রিয় রিয়েলিটি শো, সারেগামাপা-এ বিজয়ী হয়ে তিনি নজরে আসেন। সেই মঞ্চেই তাঁর গানে মুগ্ধ হন বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা ভানশালি, যার হাত ধরেই শুরু হয় বলিউডে তাঁর উজ্জ্বল পথচলা।
ছোটবেলা থেকে বন্ধুত্ব শ্রেয়া ও শিলাদিত্যের (Shreya Ghoshal)। তখন থেকেই দু’জনের প্রেমের শুরু। শ্রেয়া সেই সময়ে পেশাদার গায়িকা হিসাবে পথ চলা শুরু করছেন। অন্য দিকে প্রযুক্তির দিকে নিজের কেরিয়ার পোক্ত করার চেষ্টা করছিলেন শিলাদিত্য। বর্তমানে শ্রেয়া ও শিলাদিত্য এক পুত্রসন্তানের মা-বাবা।












1 thought on “Shreya Ghoshal: ৫০০ কোটির মালিক, চিনে নিন শ্রেয়া ঘোষালের স্বামীকে”
Comments are closed.