বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’(Ranvir singh)-এর অগ্রিম বুকিং দেশজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই স্পাই-অ্যাকশন থ্রিলারে প্রধান ভূমিকায় থাকছেন রণবীর সিং। ছবিতে আর মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্তের মতো তাবড় অভিনেতারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। প্রযোজনা করেছেন জ্যোতি দেশপাণ্ডে এবং লোকেশ ধর। এই ছবি ১৯ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ৫টি ভাষায় মুক্তি পাবে।
এই ছবি ভারতীয় চলচ্চিত্রের দীর্ঘতম ছবির রেকর্ড ভাঙতে চলেছে বলে বিশেষজ্ঞ মহলে এই নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি সেন্সর বোর্ডের তথ্য অনুযায়ী, ছবিটির দৈর্ঘ্য ২৩৫ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টা ৫৫ মিনিট। এর আগে প্রথম পর্বটির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৩৪ মিনিট। অর্থাৎ দ্বিতীয় পর্বটি সেই রেকর্ডকেও ছাপিয়ে যাচ্ছে।
বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় ওপেনার ছবি হিসেবে দেখা হচ্ছে। এর বড় কারণ হল ছবির প্রথম পার্টের ব্লকবাস্টার হওয়া, এর বিশাল স্কেল এবং হাই-অক্টেন অ্যাকশন ও টানটান ড্রামা, যা গোয়েন্দা জগতের এক দুর্দান্ত গল্প তুলে ধরে। মুক্তির আগেই পেইড প্রিভিউ থেকে ছবিটি এখনও পর্যন্ত ২৭ কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে। অথচ এখনও চার দিন বাকি। এর আগে, ‘ধুরন্ধর’(Ranvir singh)-এর প্রথম পার্টটি আবার মুক্তি দেওয়া হয়েছে। ছবিটি ১০০০-এর বেশি স্ক্রিনে দেখানো হচ্ছে।
সেন্সর বোর্ড এই ছবিটিকে হিংসা বা ভায়োলেন্সের জন্য স্ট্রং রেটিং দিয়েছে। ছবিতে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং ভাষার ব্যবহারের দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ সেন্সর বোর্ড প্রথম পর্বটিকে ১৮+ রেটিং দিয়েছিল। ভারতের সিবিএফসি প্রথম ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিলেও দ্বিতীয় পর্বের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কী হয়, এখন সেদিকেই তাকিয়ে ভক্তরা।
‘ধুরন্ধর’ ছবির গল্পটা ছিল রহমান বালোচকে কেন্দ্র করে। রহমানের মৃত্যু ঘটেছে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটির চিত্রনাট্য মূলত আবর্তিত হতে চলেছে রণবীর সিংহ অভিনীত হামজ়াকে ঘিরে। ছবি নির্মাতাদের দাবি, ‘ধুরন্ধর’-এর চেয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটি আরও বেশি হিংসাত্মক হতে চলেছে। ফলে রক্তারক্তি, হানাহানির পরিমাণ যে বাড়বে তা বলাই বাহুল্য।












1 thought on “Ranvir singh: আরও হিংস্র ধুরন্ধর ২, রানটাইম-ভায়োলেন্স দেখে সেন্সর বোর্ডের চোখ কপালে”