সকালে হাল্কা শীতল হাওয়া মনোরম পরিবেশের পর বেলা বাড়তেই আবহাওয়া ব্যাপক পরিবর্তন। বাড়তে থাকে তাপমাত্রা (weather 19 March)। এরমধ্যে কোনও কোনও জেলায় বিকেলের দিকে বৃষ্টি নামছে। চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী দু’দিন রাজ্যের সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদিও বুধবার কলকাতার সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়নি। শুকনোই থেকেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। যার ফলে ফের তাপমাত্রা আরও একবার ঊর্ধ্বমুখী দিকেই রয়েছে। পাশাপাশি জেলায় রয়েছে ভ্যাপসা গরম। কিন্তু হাওয়া অফিসে পূর্বাভাসে, শুক্রবার থেকে আবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও। শুক্র থেকে ফের বৃষ্টি দেখা যাবে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে। যদিও এই বৃষ্টিপাতের তীব্রতা খুব বেশি হবে না বলে মনে করা হচ্ছে। অপরদিকে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। যার কারণে কলকাতায় সহ গোটা দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভ্যাপসা গরম অনুভব হতে পারে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গরমের পরিমাণ বাড়তে থাকবে। এছাড়া ঘাম হতে পারে। তবে বিকেলের পর থেকে কিছুটা হল তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বৃহস্পতিবার বৃষ্টিপাত না হলেও, শুক্র থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস- আলিপুর আবহাওয়া দফতরের।
এখনও উদ্বেগজনক, তবে LPG অনলাইন বুকিংয়ের উন্নতি হচ্ছে’ জানাল কেন্দ্র
অন্যদিকে উত্তরবঙ্গে কালবৈশাখের প্রভাব দেখা দিয়েছিল। যার জেরে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফের কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জানানো হয়েছে, চলতি সপ্তাহের উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় ঝড়বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে বলে মনে করছে আবহাওয়া দফতর।








