---Advertisement---

Dhurandhar 2: ধুরন্ধর ২-এ চোখ ধাঁধিয়েছে হামজা-ইয়ালিনার বাংলো, জানেন কোথায় অবস্থিত এটি?

March 23, 2026 7:13 PM
Dhurandhar 2
---Advertisement---

বলিউডের বক্স অফিসে যেন ঝড় উঠেছে। দক্ষিণী ছবিকেও হার মানাচ্ছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2)। মুক্তির পর মাত্র কয়েক দিনে এমন দাপট দেখিয়েছে যে বিশ্বজুড়ে নতুন রেকর্ডের ভিড় লেগে গিয়েছে। উইকএন্ডেই ছবিটি আয় করেছে ৭৬১ কোটি টাকা, যা বলিউডের ইতিহাসে বিরল সাফল্য। গল্পের শুরুটা ছিল পাঞ্জবের একটি গ্রামে জাসকিরাত সিং নামে এক যুবককে কেন্দ্র করে। যে পরবর্তীকালে হামজা আলি ছদ্মনামে পাকিস্তানে কাজ করেন। তার পরেই লড়াই করে টিকে থাকার একের পর এক সংগ্রাম। আর এরই মধ্যে ইন্টারনেট জুড়ে হামজা আলি ও ইয়ালিনার বিলাসবহুল একটি বাংলোর ছবি ভাইরাল হয়েছে। তবে অবাক করা বিষয় হলো, সেই বাংলোটি কোনও স্টুডিও সেট নয়, সেটি আসল বাড়ি। অবস্থান পাকিস্তানের লিয়ারিতে নয়, পাঞ্জাবের অমৃতসরে।

বাড়িটি দেখে মনে হয় এটি আধুনিক নকশা এবং বেশ পরিকল্পনা করে তৈরি। এই বাংলোটি যারা তৈরি করেছেন, তাঁরা বলেন, ভারতীয় নকশা বজায় রেখে এই বাড়ি তৈরি করা হয়েছে। তাঁরা জানান, গোটা বাড়ি জুড়ে আলোর কারুকার্য করা হয়েছে। উন্মুক্ত ব্যালকনি, বাগানও রয়েছে বাংলোটিতে। হালকা ধূসর রঙের বাংলোটিতে কাঠের কারুকার্য রয়েছে। শুধু কাঠ নয় পাথরের কারুকার্য রয়েছে বাংলোর দেওয়াল ও মেঝেতে, শোবার ঘরগুলো সাজসজ্জায় সজ্জিত। আধুনিক আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে বাংলোটিতে। তেমনি দামি আসবাবপত্র রয়েছে।

শিরোনামে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’। মুক্তি পাওয়ার আগে থেকে এই ছবি ব্লকবাস্টার হওয়ার প্রত্যাশা ছিল সকলের। কিন্তু কতটা সাফল্য আসবে, তা কেউ সঠিকভাবে অনুমান করতে পারেননি। ‘ধুরন্ধর ২‘(Dhurandhar 2) এক প্রকার ঝোড়ো ব্যাটিং করছে। চলচ্চিত্র শিল্পের ইতিহাস ও ভবিষ্যৎ বদলে দেওয়ার দিকেই এগোচ্ছে আদিত্য ধরের এই ছবি। মাত্র চার দিনের মধ্যেই ছবিটি বিপুল পরিমাণ আয়ের রেকর্ড গড়েছে। হিন্দি সিনেমার ইতিহাসে মাত্র আটটি ছবিই সেই আয়ের মাইলফলক স্পর্শ করতে পেরেছে, যা ‘ধুরন্ধর ২’ এই চার দিনে অর্জন করেছে। সলমন খান, আমির খান, হৃত্বিক রোশন, অজয় দেবগন এবং অক্ষয় কুমারের মতো বড় তারকাদের কাছেও এই অঙ্কে পৌঁছানোটা এখনও যেন এক অধরা স্বপ্ন। প্রথম সপ্তাহান্তেই নিট আয়ের হিসেবে ৪৫০ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে। এই ঐতিহাসিক পরিসংখ্যানের সুবাদে, রণবীরের ছবিটি এমন সব রেকর্ড ভেঙেছে যা মাত্র কয়েক বছর আগেও অর্জন করা অসম্ভব বলে মনে হতো।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment