রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Shah Rukh Khan : এবার রোমান্টিক ছবিতে ফিরছেন কিং খান, এবছরই মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত ছবি ‘কিং’

Shah Rukh Khan
---Advertisement---

‘পাঠান’, ‘জওয়ান’ ছবিতে বক্স অফিস চাঙ্গা করেছিল শাহরুখের (Shah Rukh Khan) অভিনয়। বুড়ো হাড়ের ভেল্কি দিয়ে অ্যাকশনের মারপ্যাঁচ দেখিয়ে বলিউডে ট্রেন্ড আনেন কিং খান। হলে কী হবে, শাহরুখের রোম্যান্টিক অবতারে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। এবার বোধহয় শিকে ছিঁড়েছে শাহরুখ ভক্তদের। টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, ক্যামেরার সামনে আর মারপিট নয়, আগের মতো প্রেমের সমীকরণ শেখাবেন শাহরুখ খান।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র রাজ হোক বা মহব্বতের রাজ আরিয়ান মলহোত্রা, কিংবা কাল হো না হো-র আমন- এমন চরিত্রে পর্দায় অভিনয়। এই চরিত্রগুলো আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। বলিউডের পর্দায় রোম্যান্স আর বাদশা যেন একে-অন্যের পরিপূরক। তাঁর চাহনিতেই প্রেমে পড়ে যান অনেক মহিলা। দু’হাত প্রসারিত করে ঠোঁটের কোণের একচিলতে হাসি নিয়ে ধরা দিলেই ঝড় ওঠে লক্ষ লক্ষ নারী হৃদয়ে। সুখবর একটাই, বেশ কয়েক বছর পর আবারও শাহরুখ খানকে রোম্যান্টিক অবতারে দেখার সুযোগ পাবেন তাঁর অনুরাগীরা!

এবছরই মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত ছবি কিং। সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এরপরেই নাকি, রোমান্টিক সিনেমা করতে চলেছেন অভিনেতা। চুপিসারে নাকি ক’জন লেখক, পরিচালকের সঙ্গে মিটিংও সেরে ফেলেছেন কিং খান। শুধু তাই নয়, বলিমহলের অন্দরের ফিসফাস, সেই রোম্যান্টিক সিনেমার চিত্রনাট্যও নাকি বেশ মনে ধরেছে শাহরুখের। তাই নাকি ‘কিং’-এর কাজ শেষ হলে খানিকটা বিরতি নিয়ে নতুন ছবির কাজে নেমে পড়বেন তিনি। শোনা যাচ্ছে, বাদশার নতুন এই প্রজেক্ট হিন্দি সিনে দুনিয়ার রোম্যান্টিক ঘরানার ছবিতে নতুন জোয়ার আনতে চলেছে।

কিন্তু আচমকা কেন অ্যাকশন থেকে রোম্যান্সে ফিরছেন বাদশা? জানা গেছে, লাগাতার অ্যাকশন (Shah Rukh Khan) করতে গিয়েই বেশ কয়েকবার চোট পেয়েছেন তিনি। তাই চিকিৎসকদের পরামর্শের মেনেই আপাতত রোম্যান্টিক ছবির কাজ করতে চাইছেন তিনি। সব ঠিক থাকলে, আগামী বছরের গোঁড়ার দিকে এই নতুন ছবির শুটিং শুরু হতে পারে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment