চলতি সপ্তাহে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে দেশজুড়ে। মূলত উৎসব ও সাপ্তাহিক ছুটির কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেক অঞ্চলেই ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্ক শাখা পরিষেবা বন্ধ থাকবে।
মূলত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI-এর প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী আগামী কয়েকদিন বন্ধ থাকতে চলেছে অফলাইনে ব্যাঙ্ক পরিষেবা। যদিও উপভোক্তারা এই ছুটির দিনগুলোতেও নির্দ্বিধায় অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা পাবেন বলেই জানানো হয়েছে। March Bank Holidays
এবার দেখে নেওয়া যাক কোন দিনগুলিতে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক শাখাগুলি:
- ২৬ মার্চ (বৃহস্পতিবার) (রামনবমী): আগামী ২৬ মার্চ রামনবমী উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। এই রাজ্যগুলোর মধ্যে রয়েছে – গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশ।উল্লেখ্য, এই দিনটি দেশের বিভিন্ন প্রান্তে ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়।
- ২৭ মার্চ (শুক্রবার): আগামী ২৭ মার্চও রাম নবমী উপলক্ষে মধ্যপ্রদেশ, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা, বিহার এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৮ মার্চ (শনিবার): আগামী ২৮ মার্চ মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে স্বভাবতই দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এটি ব্যাঙ্কের একটি নিয়মিত মাসিক ছুটি।
- ২৯ মার্চ (রবিবার): আগামী ২৯ মার্চ রবিবার হওয়ায় স্বাভাবিক সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক শাখাগুলি বন্ধ থাকবে। ফলে ২৬-২৯ মার্চ পর্যন্ত টানা চার দিন অনেক জায়গায় ব্যাঙ্কের কাউন্টার পরিষেবা বন্ধ থাকবে।
তবে RBI গাইডলাইন অনুযায়ী এই নির্দিষ্ট দিনগুলিতে ব্যাঙ্ক শাখায় পরিষেবা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ, এটিএম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং ইত্যাদি ডিজিটাল পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। তাই ক্যালেন্ডার দেখে আপনার ব্যাঙ্কের কাজ সেরে ফেলুন। March Bank Holidays
Harshit Rana: হর্ষিত রানার বিকল্প প্লেয়ারের নাম ঘোষণা KKR-এর













1 thought on “March Bank Holidays: এই মাসেই টানা চার দিন বন্ধ ব্যাঙ্ক! কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা? জেনে নিন”
Comments are closed.