---Advertisement---
lifezone nursing home

Weather Update : ধেয়ে আসছে কালবৈশাখী— সঙ্গী শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল দুর্যোগের সম্ভাবনা

March 28, 2026 3:44 PM
Weather Update
---Advertisement---

আজও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভবনা। শুক্রবারের মতো আজও প্রবল কালবৈশাখীর (Weather Update) সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর দাপট অব্যাহত থাকবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই ধরনের সতর্কতা জারি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়। এই ৬ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা থাকলেও সেখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলির কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, শনিবারের পর পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের ঝড়বৃষ্টি বাড়বে, সঙ্গে থাকবে ৪০-৫০ কিমি বেগের দমকা হাওয়া। সমুদ্রেও পরিস্থিতি উত্তাল, দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছুঁতে পারে। তাই উত্তর ওডিশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও দুর্যোগের প্রভাব স্পষ্ট। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবার রাতভর তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, সঙ্গে বজ্রপাত (Weather Update)। এলোমেলো হাওয়া। সারা সপ্তাহজুড়েই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ ও অসমের উপর দিয়ে গিয়েছে। আগামী ২ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রঝড়ের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment