একসময় পেট ভরানোর জন্য কম খরচে তৈরি করা হত যে খাবারগুলি, আজ সেগুলিই জায়গা করে নিয়েছে নামী দামি রেস্তোরাঁর মেনুতে। আঞ্চলিক খাবারের জনপ্রিয়তা, স্বাস্থ্যসচেতনতা এবং দেশীয় খাবারের প্রতি নতুন করে আগ্রহের কারণে বদলে গিয়েছে এই পদগুলির পরিচয়। একসময় ‘গরিবের খাবার’ বলে পরিচিত হলেও এখন সেগুলিই হয়ে উঠেছে অনেকের কাছে প্রিমিয়াম ফুড। আপনিও কি রেস্তোরাঁয় গিয়ে এই খবর অর্ডার করেন?
লিট্টি-চোখা
বিহার ও পূর্ব উত্তর প্রদেশের এই খাবারটি মূলত কৃষক ও শ্রমজীবী মানুষের পছন্দের ছিল। আটার মধ্যে ছাতুর পুর দিয়ে আগুনে সেঁকা লিট্টির সঙ্গে থাকত মাখা সবজি। বর্তমানে ঘি ও নানা উপকরণ দিয়ে রেস্তরাঁয় এর বিশেষ সংস্করণ পাওয়া যায়, যা অনেকেরই খুব প্রিয়। (Healthy Food)
ডাল মাখনি
পাঞ্জাবের কৃষক পরিবারের সাধারণ খাবার ছিল কালো ডাল ও রাজমা দিয়ে তৈরি এই পদ। আগে ধীরে ধীরে কাঠের আগুনে রান্না করা হতো। পরে মাখন ও ক্রিম যোগ হয়ে এটি রেস্তরাঁর জনপ্রিয় প্রিমিয়াম পদে পরিণত হয়েছে। এখন তো অনেকেই বাটার নানের সঙ্গে ডাল মাখনি ছাড়া অন্যকিছু পদ ভাবতেই পারেন না।
খিচুড়ি
চাল, ডাল, সামান্য মশলা ও সবজি দিয়ে তৈরি খিচুড়ি একসময় ছিল সহজ ও সস্তা খাবার। অসুস্থদেরও এটি খাওয়ানো হয়। এখন বিশেষ ঘি বা দামি উপকরণ দিয়ে তৈরি খিচুড়িও পাওয়া যায়। আগে কেউ ভাবতেই পারত না এই খবর রেস্তোরাঁয় মিলবে, তবে এখন মেলে।
রাগি মুড্ডে
কর্নাটকের এই রাগির খাবারটি কৃষিশ্রমিকদের শক্তির জোগান দিত। বর্তমানে রাগির ফাইবার ও ক্যালসিয়ামের মতো পুষ্টিগুণের কারণে স্বাস্থ্যকর খাবার হিসেবে এর জনপ্রিয়তা বেড়েছে। (Healthy Food)
সরষে শাক ও মক্কি দি রুটি
পাঞ্জাবের শীতকালীন এই খাবারটি একসময় ছিল কৃষকদের নিত্যসঙ্গী। এখন সাদা মাখন ও বিশেষভাবে পরিবেশনের কারণে এটি রেস্তরাঁর মেনুতেও জায়গা করে নিয়েছে।
পাখালা ভাত
ওডিশার এই ফারমেন্টেড ভাত বা সহজ ভাবে বললে পান্তা ভাত, গরমে শরীর ঠান্ডা রাখতে এবং বেঁচে যাওয়া ভাত কাজে লাগাতেই আগে তৈরি করা হতো। বর্তমানে ফারমেন্টেড খাবারের জনপ্রিয়তার কারণে পাখালা ভাতের কদরও বেড়েছে।
স্বাদে দুর্দান্ত হলেও স্বাস্থ্যের জন্য উপকারী তো? অজান্তেই পেটের ক্ষতি করছে এই ৫ কম্বো
মিসল পাও
মহারাষ্ট্রের শ্রমিক ও পড়ুয়াদের জন্য সস্তা খাবার ছিল মিসল পাও। অঙ্কুরিত ডাল, ঝাল চাটনি ও পাউরুটি দিয়ে তৈরি এই পদ এখন বিভিন্ন রেস্তরাঁয় নতুন সাজে পরিবেশন করা হয়।
কানজি বড়া
ফারমেন্টেড সরষের জলে ডালের বড়া দিয়ে তৈরি এই খাবার আগে সংরক্ষণের সুবিধার জন্য জনপ্রিয় ছিল। এখন এটি ঐতিহ্যবাহী ফারমেন্টেড খাবার হিসেবে নতুন পরিচিতি পেয়েছে। (Healthy Food)
বাজরা রুটি
রাজস্থান ও গুজরাতের শুষ্ক অঞ্চলে কম জলে চাষ হওয়া বাজরা ছিল কৃষকদের ভরসা। বর্তমানে মিলেটের পুষ্টিগুণের কারণে বাজরা রুটিও প্রিমিয়াম খাবারের তালিকায় এসেছে।
আসলে কোনও খাবার দামি হলেই তা বেশি স্বাস্থ্যকর নয়। খাবারের উপকরণ, রান্নার পদ্ধতি এবং তেল-ঘি-মাখনের পরিমাণ দেখেই খাবার বেছে নেওয়া উচিত। একসময়ের সস্তার খাবারগুলিই বর্তমানে তাই দামি রেস্তোরাঁর মেনুতে জায়গা করে নিয়েছে।













After examine a couple of of the weblog posts on your website now, and I really like your way of blogging. I bookmarked it to my bookmark website checklist and shall be checking again soon. Pls take a look at my website online as effectively and let me know what you think.