রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চিকেন খাচ্ছেন? আদৌ লাভ হচ্ছে তো? জেনে নিন রান্নার সঠিক নিয়ম

Published on: October 10, 2026
Food Tips
---Advertisement---

অনেকেই চিকেন খেতে ভালবাসেন। বিশেষত যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের খাবারের তালিকাতেও মুরগির মাংসের বিশেষ জায়গা রয়েছে। কারণ, এতে প্রচুর প্রোটিন থাকে। তবে চিকেন খেলেই যে শরীরের উপকার হবে, এমনটা নয়। মাংসের কোন অংশ খাচ্ছেন, কীভাবে রান্না করছেন এবং কতটা খাচ্ছেন, তার উপরেও নির্ভর করে শরীরের ভাল-মন্দ।

Food Tips: রোজ চিকেন খাওয়া কি ভালো?

মুরগির মাংস প্রোটিনের একটি ভালো উৎস। তবে যাঁরা ওজন কমাতে চান বা শরীরের মেদ নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের চামড়া ছাড়া চিকেন খাওয়াই ভালো। মুরগির চামড়ায় ফ্যাট বেশি থাকে। আবার অতিরিক্ত তেলে ভাজা চিকেন কিংবা মাখন, ক্রিম দিয়ে রান্না করা মাংসে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। নিয়মিত এই ধরনের খাবার খেলে কিছু মানুষের শরীরে খারাপ কোলেস্টেরলও বাড়তে পারে। তাই বিশেষজ্ঞদের মতে চিকেন রান্নার সময় তেল, মাখন ও ক্রিম কম ব্যবহার করুন। সেদ্ধ, গ্রিল করা বা অল্প তেলে রান্না করা চিকেন তুলনামূলক ভাবে স্বাস্থ্যকর।

চিকেনের কোন অংশ খাওয়া উচিত?

অনেকেই মনে করেন, মুরগির লিভার খাওয়া উচিত নয়। কিন্তু এতে আয়রন, ভিটামিন B12 এবং ভিটামিন A রয়েছে, যা শরীরের জন্য প্রয়োজনীয়। তবে লিভারে ভিটামিন A-এর পরিমাণ বেশি থাকায় রোজ বা অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক নয়। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং যাঁরা ভিটামিন A সাপ্লিমেন্ট খান, তাঁদের চিকেন লিভার খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তবে প্রোটিনের জন্য শুধু চিকেনের উপর নির্ভর না করে খাবারের তালিকায় ডাল, ডিম ও মাছও রাখুন। এতে শরীরের পুষ্টির চাহিদা মেটাতে সুবিধা হবে।

হৃদ্‌যন্ত্র হঠাৎ বন্ধ হলে কী করবেন? নানা পাটেকরের ঘটনায় জানুন CPR-এর ৫ জরুরি ধাপ

আধসিদ্ধ চিকেন খেলেই হতে পারে বিপদ

কাঁচা বা আধসিদ্ধ চিকেনে সালমোনেলা ও ক্যাম্পিলোব্যাক্টর-এর মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। এর ফলে ডায়ারিয়া, পেটব্যথা, জ্বর ও বমি হতে পারে। তাই রান্নার সময় বাইরে থেকে মাংস বাদামি হয়ে গেলেই যে ভিতরটা পুরোপুরি সেদ্ধ হয়েছে, এমন নয়। পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করুন। (Food Tips)

এছাড়াও কাঁচা মাংস কাটার পর ছুরি ও কাটিং বোর্ড ভাল করে পরিষ্কার করা দরকার। যে পাত্রে কাঁচা চিকেন রাখা হয়েছিল, সেই পাত্র না ধুয়ে রান্না করা মাংস রাখবেন না।

সব মিলিয়ে, চিকেন খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। শুধু পরিমাণ বুঝে খান, রান্নায় তেল কম দিন এবং মাংস ভাল করে সেদ্ধ করে নিন। তাহলেই স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা সম্ভব।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now