রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৩৯ বছরেও কীভাবে ফিট রোহিত? ফিটনেসের সিক্রেট শেয়ার প্রাক্তন শেফের

Published on: October 12, 2026
---Advertisement---

৩৯ বছর বয়সে নিজের ফিটনেসে নজর কেড়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা রোহিত শর্মা। ওজন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়লেও এখন অনেক বেশি ফিট তিনি। তাঁর এই পরিবর্তনের পিছনে রয়েছে নিয়মিত অনুশীলন এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। এ বার রোহিতের খাবারের অভ্যাস নিয়ে মুখ খুললেন BCCI-এর প্রাক্তন শেফ অরুণ চৌহান। তাঁর দাবি, রোহিত সম্পূর্ণ নিরামিষাশী। খাবারের ব্যাপারেও যথেষ্ট সতর্ক তিনি। (Rohit Sharma Diet)

বুফের খাবার এড়িয়ে চলেন রোহিত

ইউটিউবের ‘হেলদি পডকাস্ট’-এ এক সাক্ষাৎকারে অরুণ চৌহান জানান, দলের সঙ্গে বিদেশ সফরে গিয়ে হোটেলে থাকলেও রোহিত সাধারণ বুফে থেকে খাবার নিতেন না। বুফেতে কী কী পদ রয়েছে তা আগে খুঁটিয়ে দেখতেন তিনি। সেখান থেকে কখনও সামান্য ফল বা স্যালাড নিলেও মূল খাবার তৈরি হতো আলাদা করে। বাড়িতে কিংবা হোটেলে রোহিতের জন্য নিরামিষ খাবারের ব্যবস্থা করা হতো। শুধু রোহিত নন, ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগও নিরামিষ খাবার খেতেন বলে জানিয়েছেন অরুণ। (Rohit Sharma Diet) বুফেতে থাকা নিরামিষ পদ নিয়েও বিশেষ নজর রাখতেন তিনি।

নিরামিষ খাবারেই কি পর্যাপ্ত শক্তি?

রোহিতের খাদ্যাভ্যাস সামনে আসতেই প্রশ্ন উঠছে, মাছ, মাংস ও ডিম ছাড়া কি পেশাদার ক্রিকেটারদের ফিটনেস বজায় রাখা সম্ভব? থানের কেআইএমএস হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আমরীন শেখের মতে, সঠিক পরিকল্পনা থাকলে নিরামিষ খাবার থেকেও খেলোয়াড়দের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব। তাঁর কথায়, খাবারে মাংস রয়েছে কি না, সেটাই ফিটনেসের একমাত্র মাপকাঠি নয়। প্রশিক্ষণ, ম্যাচ এবং শরীরের পুনরুদ্ধারের প্রয়োজন অনুযায়ী সুষম খাবার খাওয়াই আসল বিষয়। (Rohit Sharma Diet)

প্রোটিনের জন্য কী খাবেন?

পুষ্টিবিদদের মতে, মুসুর ডাল, কলাই, বিনস, সয়াবিন, টোফু, পনির, দুধ, দই, বাদাম এবং বিভিন্ন বীজ থেকে প্রয়োজনীয় প্রোটিন পাওয়া যায়। পাশাপাশি নিরামিষাশীদের ভিটামিন বি১২, আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর মাত্রার দিকেও নজর রাখা জরুরি। তবে নিরামিষ খাবার মানেই স্বাস্থ্যকর নয়। অতিরিক্ত তেলেভাজা, ময়দা, চিনি ও প্যাকেটজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্রত্যেকের বয়স, শারীরিক অবস্থা ও দৈনন্দিন পরিশ্রম অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করা উচিত। তাই রোহিতের ডায়েট হুবহু অনুসরণ না করে নিজের প্রয়োজন বুঝে পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই ভালো। (Rohit Sharma Diet)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now