রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Beer Price Hike: যুদ্ধের মিসাইল এবার সুরাপ্রেমীদের সাধেও! বিপুল বাড়তে পারে বিয়ারের দাম

Published on: March 29, 2026
Beer Price Hike
---Advertisement---

রাজ্যে গরম পড়ে গিয়েছে। ভোরের দিকে কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও পরের দিকে অস্বস্তিকর আবহাওয়া। এই পরিস্থিতিতে অনেকেই বেছে নেন এক বোতল বিয়ার। কিন্তু সেই বিয়ারপ্রেমীদের মাথায় এ বার হাত পড়তে চলেছে। কারণ পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ। যুদ্ধের কারণে বড় ধাক্কা খেয়েছে ভারতের বিয়ারের বাজার। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, খুব শীঘ্রই দেশে বিয়ারের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গিয়েছে, আর এরই প্রভাব সরাসরি পড়ছে বিয়ার শিল্পে। যুদ্ধের জেরে রান্নার গ্যাস, জ্বালানির সংকট তো ছিলই, তার সঙ্গে স্বস্তির বিয়ারও নেশা ছুটিয়ে দেবে।

ভারত বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস আমদানিকারক দেশ। এখানে জ্বালানির একটি বড় অংশ আসে পশ্চিম এশিয়া থেকে, বিশেষত কাতার থেকে। কিন্তু ইরান- ইজরায়েল সংঘাতের ফলে কাতারের গ্যাস রফতানিতে আংশিক ব্যাঘাত ঘটেছে। এর ফলে দেশে গ্যাসের জোগান কমে গিয়েছে। (Beer Price Hike)

এই গ্যাসের ঘাটতি প্রভাব ফেলেছে কাচের বোতল উৎপাদন শিল্পে। কাচ তৈরির জন্য গ্যাস অপরিহার্য হওয়ায় সেই বোতলের উৎপাদন খরচ বেড়ে গিয়েছে এবং অনেক কারখানা উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। বোতল তৈরি না হলে বিয়ার বা এই জাতীয় পানীয় কীভাবে বিক্রি হবে?

Donald Trump : ‘রাজা চাই না,’ ট্রাম্প বিরোধীতায় রাস্তায় আমেরিকায় হাজার হাজার মানুষ

ভাবছেন কাচের বোতল নেই তো কী হয়েছে, ক্যানেও তো বিয়ার পাওয়া যায়। কিন্তু সেখানেও সমস্যা। অ্যালুমিনিয়াম আমদানিতে বিলম্ব হওয়ায় ক্যান উৎপাদনেও সমস্যা তৈরি হয়েছে।এদিকে গ্রীষ্মকাল বিয়ারের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তবে এবার যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহে ঘাটতি হবে বলেই মনে করছেন অনেকে। ব্রেওয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছে, কাচের বোতলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে, কাগজের কার্টনের দামও দ্বিগুণ হয়েছে, এবং লেবেল ও অন্যান্য প্যাকেজিং সামগ্রীর খরচও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। (Beer Price Hike)

এই পরিস্থিতিতে বাজারে থাকা বড় সংস্থাগুলি যেমন Heineken, Anheuser-Busch InBev এবং Carlsberg ইতিমধ্যেই চাপে পড়েছে। সংস্থার ডিরেক্টর জেনারেল বিনোদ গিরি জানিয়েছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিয়ারের দাম ১২ থেকে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এখনও সরকারিভাবে মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করা হয়নি তবে খুব শীঘ্রই ভারতীয় বাজারে বিয়ারের দাম বেশ কিছুটা বেড়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Beer Price Hike: যুদ্ধের মিসাইল এবার সুরাপ্রেমীদের সাধেও! বিপুল বাড়তে পারে বিয়ারের দাম”

Leave a Comment