---Advertisement---
lifezone nursing home

West Bengal Election: সোনারপুর দক্ষিণে বাকযুদ্ধ চরমে, ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্য ঘিরে মুখোমুখি রূপা-লাভলি

April 2, 2026 1:13 PM
West Bengal Election
---Advertisement---

ভোটের মুখে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রচারের ময়দানে একে অপরকে কটাক্ষ করে আক্রমণ শানাচ্ছেন দুই হেভিওয়েট অভিনেত্রী প্রার্থী। এই আবহেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।” তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।

রূপা গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, কালীঘাটে টাকা কম যাওয়ার কারণে সোনারপুর দক্ষিণ এলাকায় উন্নয়নের কাজ যথাযথভাবে হয়নি। তাঁর দাবি, বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলেই এলাকার বহু প্রকল্প থমকে রয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষ উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সেই কারণেই ভোটের আগে এই বিষয়টিকে তুলে ধরছেন তিনি। (West Bengal Election)

এই মন্তব্যের পাল্টা জবাব দেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। তিনি বলেন, “উনি যা বলেছেন তা ওনার এবং ওনার দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই।” পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগও তোলেন তিনি। তবে রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও ব্যক্তিগতভাবে রূপা গঙ্গোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানান লাভলি।

Malda SIR Protest: ভোটার তালিকায় নাম বাদের জেরে মালদায় অবস্থান বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় জখম ২

সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পড়লেও সরাসরি কোনও উত্তর দেননি লাভলী মৈত্র। তিনি জানান, বর্তমানে প্রচারে ব্যস্ত থাকায় বিস্তারিত মন্তব্য করতে চান না। তাঁর বক্তব্য, বাকি সব প্রশ্নের জবাব তিনি ৪ মে ভোটের ফলাফল প্রকাশের পর দেবেন। লাভলির এই বার্তা থেকেই স্পষ্ট এবারের বিধানসভায় ভোটে নিজের জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। (West Bengal Election)

সব মিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, ততই সোনারপুর দক্ষিণে রাজনৈতিক বাকযুদ্ধ তীব্র হচ্ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্যে উত্তেজনা বাড়লেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন ভোটারদের হাতেই।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment