---Advertisement---
lifezone nursing home

Malda SIR Protest: ভোটার তালিকায় নাম বাদের জেরে মালদায় অবস্থান বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় জখম ২

April 2, 2026 11:50 AM
Malda SIR Protest
---Advertisement---

ভোটার তালিকায় নাম বাদ পড়ায় বুধবার সকাল থেকে মালদার সুজাপুরে চলছিল প্রতিবাদ বিক্ষোভ। বিক্ষোভের জেরে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকে কলকাতা শিলিগুড়ি ১২ নম্বর জাতীয় সড়ক। ঘেরাও করা হয় ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। ভোটের আগে SIR কে ঘিরে মালদার এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় আহত ২ জন। (Malda SIR Protest)

কমিশন এবং পুলিশ সূত্রে খবর, মালদার কালিয়াচক এলাকায় ভোটার তালিকায় বেশ কিছুজনের নাম না থাকা নিয়ে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, শুনানিতে কমিশনের নির্ধারিত নথিপত্র জমা দেওয়ার পরেও এলাকার বেশ কিছু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এই অভিযোগেই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে নামেন। বুধবার সকাল ৯টা থেকে সুজাপুরে শুরু হয় ওই অবস্থান বিক্ষোভ। রাস্তা অবরোধ করে বসে পড়েন বিক্ষোভকারীরা।

সেই সময় ব্লক অফিসে SIR সংক্রান্ত কাজে গিয়েছিলেন সাত জন বিচারবিভাগীয় আধিকারিক। তাঁদের মধ্যে তিন জন মহিলা ছিলেন বলেও জানা যায়। জাতীয় সড়কে অবরোধ চলায় ঘুর পথে মোথাবাড়ি দিয়ে মালদা সদরে আসার পথেই বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন ওই ৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রায় মাঝরাত অবধি তাঁদের গাড়িকে আটকে রাখা হয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করলেও কোনও ফল মেলেনি।

দীর্ঘক্ষণ অবরোধ চলার পর কমিশনকে চার দিনের সময় দিয়ে প্রায় মধ্য রাতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। রাত ১২টা ৪০ নাগাদ কেন্দ্রীয় বাহিনী ওই ৭ ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে। তবে দীর্ঘক্ষণ চলা এই বিক্ষোভে জখম হয়েছে দুই পক্ষই। (Malda SIR Protest)

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে কোনও হতাহতের খবর নেই। দু’জন জখম হয়েছেন তার মধ্যে একজন আন্দোলনকারী এবং অপরজন এক পুলিশ। বুধবার প্রায় সারাদিনব্যাপী এ বিক্ষোভ চলার পরেও এখনো উত্তপ্ত মালদা। বৃহস্পতিবার সকালেও নতুন করে অবরোধ শুরু হয়েছে বলে খবর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

নির্বাচনের আগে SIR-কে ঘিরে এই বিক্ষোভের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, নিরাপত্তার ঘাটতি ছিল কি না, প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে- এসব বিষয় জানতে রাজ্যের ডিজিপি’র কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। (Malda SIR Protest)

KKR vs SRH: ব্যাটিং ভারী সানরাইজ়ার্সের সামনে KKR-এর দুর্বল বোলিং, কী হবে নাইটদের স্ট্র্যাটেজি?


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “Malda SIR Protest: ভোটার তালিকায় নাম বাদের জেরে মালদায় অবস্থান বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় জখম ২”

Leave a Comment