৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আর্টিকেল ৩৭০’ (Article 370) সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম। এটি তাঁর অভিনয় জীবনের প্রথম জাতীয় সম্মান। সেরা অভিনেতা (যৌথভাবে) হিসাবে মামুট্টি (ব্রহ্মযুগম) এবং কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন) জাতীয় সম্মান পেলেন (72nd national film awards)।
শনিবার নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক এবং পিআইবি (PIB) ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
ভারতীয় চলচ্চিত্রে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-কে চলচ্চিত্র জগতে ভারতে সর্বোচ্চ সম্মান হিসেবে গণ্য করা হয়। এই পুরস্কারের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য বা তথ্যচিত্র (নন-ফিচার ফিল্ম) এবং চলচ্চিত্র বিষয়ক কনটেন্টের পাশাপাশি অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য, সঙ্গীত, চিত্রগ্রহণ, সম্পাদনা ও অন্যান্য কারিগরি বিভাগের কৃতিত্বকে সম্মান জানানো হয় (72nd national film awards)।
‘আর্টিকেল ৩৭০’ ছবিতে তিনি একজন গোয়েন্দা আধিকারিকের ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী। যিনি জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবি। ছবিতে ইয়ামির অভিনয় সমালোচক ও দর্শক মহলে প্রশংসিত হয়েছিল।
এবারের পুরস্কারের জন্য সেইসব চলচ্চিত্রকে বিবেচনা করা হয়েছে, যেগুলি ২০২৪ শের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর ছাড়পত্র পেয়েছে।
২০২৪ সালের চলচ্চিত্র তালিকায় বিভিন্ন ভাষার বেশ কিছু ছবি সাফল্য অর্জন করেছে। যেমন ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ (All We Imagine As Light) এবং ‘লাপাতা লেডিস’ (Laapataa Ladies)-এর মতো ছবি আন্তর্জাতিকস্তরে ভালো সাফল্য পেয়েছে। যা ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। পাশাপাশি ‘পুষ্পা ২: দ্য রুল’ (Pushpa 2: The Rule), ‘স্ত্রী ২’ (Stree 2), ‘হনু-ম্যান’ (Hanu Man), ‘মাঞ্জুম্মেল বয়েজ’ (Manjummel Boys) ও ‘প্রেমালু’ (Premalu)-র মতো ব্লকবাস্টার ছবিগুলো ওই বছরের অন্যতম হিট ছবি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
কারা কারা পেলেন এবারের ৭২ তম জাতীয় পুরস্কার, দেখে নিন তালিকা–
সেরা বাংলা ছবি: চালচিত্র এখন (Chalchithra Ekhon)
সেরা হিন্দি ছবি: শ্রীকান্ত (Srikanth)
সেরা তামিল ছবি: রায়ান (Raayan)
সেরা তেলুগু ছবি: কমিটি কুরোল্লু (Committee Kurrollu)
সেরা মালয়ালম ছবি: ফেমিনিচি ফাতিমা (Feminichi Fathima)
সেরা কন্নড় ছবি: মিথ্যা (Mithya)
সেরা মারাঠি ছবি: মুক্কাম পোস্ট বোম্বিলওয়াড়ি (Mukkham Post Bombilwadi)
সেরা ওড়িয়া ছবি: লহরী (Lahari)
সেরা অসমীয়া ছবি: জুইফুল (Juiphool)
সেরা গুজরাটি ছবি: মারণ (Maaran)
সেরা মণিপুরী ছবি: সুনিতা (Sunita)
সেরা তুলু ছবি: ইম্বু (IMBU)
সেরা গাড়োয়ালী ছবি: ঢোলি (Dholi)
সেরা কোঙ্কনি ছবি: মোগ আসুম (Mog Asum)
মূল বিভাগসমূহ (Major Categories)
সেরা চলচ্চিত্র (Best Film): আর্টিকেল ৩৭০ (Article 370)
সেরা পরিচালক (Best Direction): রাজকুমার পেরিয়াসামি (চলচ্চিত্র: অমরন / Amaran)
সেরা অভিনেতা (প্রধান চরিত্র): কার্তিক আরিয়ান (চন্দু চ্যাম্পিয়ন) এবং মামুট্টি (ভ্রমযুগম / Bramayugam)
সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র): ইয়ামি গৌতম (আর্টিকেল ৩৭০)
সেরা জনপ্রিয় চলচ্চিত্র: কল্কি ২৮৯৮ এডি (Kalki 2898 AD)
সেরা নবাগত পরিচালকের ছবি (Best Debut Film): স্বাতন্ত্র্য বীর সাভারকর (Swatantrya Veer Savarkar)
জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী সেরা চলচ্চিত্র: ক্যাপ্টেন মিলার (Captain Miller)
সেরা শিশু চলচ্চিত্র: ৩৫ – চিন্না কথা কাডু (35 – Chinna Katha Kaadu)
পার্শ্ব চরিত্র ও শিশু শিল্পী (Supporting Roles & Child Artists)
সেরা সহ-অভিনেতা/অভিনেত্রী (Best Actor in Supporting Role): রূপশ্রী বারকাদি (মিথ্যা), সচনা নামিদাস (মহারাজা) এবং সঞ্জয় মিশ্র (ভক্ষক / Bhakshak)
সেরা শিশু শিল্পী (Best Child Artist): ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী (চলচ্চিত্র: অঙ্ক কি কঠিন), অরুণদেব পোথুলা (৩৫ – চিন্না কথা কাডু) এবং অতীশ এস শেট্টি (মিথ্যা)











