---Advertisement---
lifezone nursing home

গোলাপি গাউনে ‘কান’ মাতালেন ঐশ্বর্য, লাল পোশাকে নজর কাড়লেন আরাধ্যাও

May 23, 2026 2:03 PM
Aishwarya Rai Bachchan
---Advertisement---

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালে আবারও সকলের নজর কেড়েছেন বলিউডের ‘পারো’ ঐশ্বর্য রাই বচ্চন। বরাবরের মতোই তাঁর রাজকীয় উপস্থিতি এবং অনবদ্য ফ্যাশন সেন্স মুগ্ধ করেছে আন্তর্জাতিক ফ্যাশনপ্রেমী এবং অনুরাগীদেরও। এবছরের কান উৎসবে গোলাপি গাউনে ঐশ্বর্যের দ্বিতীয় লুক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যও। মা-মেয়ের এই বিশেষ উপস্থিতির ছবি, ভিডিয়োই এখন সমাজ মাধ্যমে ঘোরাঘুরি করছে।

কানের বিশেষ অনুষ্ঠান ‘লাইটস অন উইমেন্স ওয়ার্থ’-এ যোগ দিয়েছিলেন ঐশ্বর্য। এটি L’Oreal Paris-এর একটি বিশেষ উদ্যোগ, যেখানে নতুন এবং প্রতিভাবান মহিলা চলচ্চিত্র নির্মাতাদের সম্মান জানানো হয়। প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারা উপস্থিত ছিলেন। তবে এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি কাড়েন ঐশ্বর্য এবং আরাধ্যা। (Aishwarya Rai Bachchan)

এদিন ঐশ্বর্যা পরেছিলেন হালকা গোলাপি রঙের এক অপূর্ব কউচার গাউন। পোশাকটি তৈরি করেছে বিখ্যাত ফ্যাশন হাউস Sophie Couture। গাউনটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর স্ট্র্যাপবিহীন করসেট ধাঁচের গঠন। পুরো পোশাক জুড়ে ছিল সূক্ষ্ম কুঁচি-করা নকশা, যা পোশাকে এক অন্যরকম স্টাইল যোগ করেছিল। গাউনের উপর বসানো ছিল ঝকঝকে সোয়ারোভস্কি ক্রিস্টালের ফুলের নকশা। গোলাপি, রোজ গোল্ড, কপার এবং গাঢ় মভ রঙের মিশ্রণে তৈরি এই কারুকাজ গাউনটিতে ঐশ্বর্যকে বার্বির থেকে কোনও অংশে কম লাগছিল না।

তবে এবারের কানে ঐশ্বর্যর সাজে একটি বড় পরিবর্তন চোখে পড়েছে অনুরাগী এবং ফ্যাশন প্রেমীদের। এর আগে তাঁকে বেশিরভাগ সময় ঢেউ খেলানো ভারী গাউনে দেখা গেলেও এবার তিনি তুলনামূলকভাবে বডি হাগিং শরীরের সাথে মানানসই আধুনিক কাটের পোশাক বেছে নিয়েছেন। ফলে তাঁর লুকগুলি অভিনব এবং আরও আধুনিক বলে মনে হয়েছে। (Aishwarya Rai Bachchan)

অলঙ্কারের ক্ষেত্রেও খুব অল্প গহনা বেছে ছিলেন ঐশ্বর্য। গাউনের ভারী কেপের কারণে তিনি গলায় কোনও হার পরেননি। পরিবর্তে হাতে আংটি এবং কানে ছোট ঝুলন্ত দুল পড়েছিলেন। তাঁর চুলে ছিল হলিউড ঘরানার ঢেউ খেলানো স্টাইল, যা পুরো সাজকে আরও আকর্ষণীয় করে তোলে।

অন্যদিকে আরাধ্যাও কোনও অংশে কম যাননি। তিনি পরেছিলেন উজ্জ্বল লাল রঙের একটি গাউন এবং তার সঙ্গে মিলিয়ে ছিল একটি কেপ। ১৩ বছর বয়সী আরাধ্যার আত্মবিশ্বাস এবং স্টাইল সকলের নজর কাড়ে। এই অনুষ্ঠানেই প্রথমবারের মতো কানের লাল গালিচায় আত্মপ্রকাশ হয়েছে তাঁর। ইতিমধ্যে মা-মেয়ের একসঙ্গে ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, এবারের কান উৎসবে ঐশ্বর্যর প্রথম লুকও সমানভাবে প্রশংসা কুড়িয়েছিল। প্রথম দিনে তিনি ডিজাইনার অমিত আগারওয়ালের তৈরি নীল রঙের ক্রিস্টাল গাউন পরে হাজির হয়েছিলেন। ‘লুমিনারা’ নামের সেই পোশাকটি তৈরি করতে প্রায় দেড় হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছিল। সেই লুকের পর দ্বিতীয় দিনের এই গোলাপি সাজ যেন আরও একবার প্রমাণ করে দিল, কান ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বর্য মানেই আলাদা আকর্ষণ, আলাদা জৌলুস। তাঁকে ছাড়া কান যেন অসম্পূর্ণ। (Aishwarya Rai Bachchan)

মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে ইস্তফা, কেন সরলেন তুলসী গ্যাবার্ড?


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment