---Advertisement---
lifezone nursing home

‘ফ্যাশন এবং স্টাইল নিজস্ব অভিব্যক্তির ভাষা’, ঐশ্বর্যর পাশে দাঁড়িয়ে ট্রোলারদের জবাব কঙ্গনার

May 25, 2026 5:52 PM
Kangana Ranaut
---Advertisement---

কান ফিল্ম ফেস্টিভ্যালে ফ্রেঞ্চ রিভিয়েরার ঝলমলে আবহে একের পর এক নজরকাড়া লুকে ধরা দিয়েছেন ঐশ্বর্য। তবে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট যতটা প্রশংসা কুড়িয়েছে, আর তেমনিও কটাক্ষ ধেয়ে এসেছে তার দিকে। বয়স এবং পোশাক নিয়ে কুরুচিকর মন্তব্য শুরু হতেই এবার সরব হলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।

সমাজমাধ্যমে নিজের স্বভাবসিদ্ধ স্পষ্টভাষী ভঙ্গিতেই ট্রোলারদের জবাব দেন কঙ্গনা। ইনস্টাগ্রাম স্টোরিতে ঐশ্বর্যর একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ফ্যাশন এবং স্টাইল আসলে একজন মানুষের নিজস্ব অভিব্যক্তির ভাষা। কোনও নারী কেমন পোশাক পরবেন বা কীভাবে নিজেকে তুলে ধরবেন, তার জবাব কেউ কাউকে দিতে বাধ্য নয়’। তিনি বলেন, ঐশ্বর্যকে দারুণ লাগছে এবং যারা তাঁকে অন্যভাবে দেখতে চান, তাঁদের আগে নিজেদের মানসিকতার পরিবর্তন করা উচিত।

তিনি আরও বলেন, ‘রেড কার্পেটে একটু বেশি বয়সি নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে দেখার অভ্যাস এখনও অনেকের হয়নি। তবে এবার সেই অভ্যাস তৈরি করে নেওয়ার সময় এসেছে’।

সমাজমাধ্যমে কঙ্গনার এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ঐশ্বর্যর অনুরাগীদের একাংশও কঙ্গনার এই স্পষ্ট অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা L’Oreal Paris-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়মিত কানের মঞ্চে প্রতিনিধিত্ব করছেন ঐশ্বর্য। এবারের উৎসবেও তাঁর একাধিক লুক ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। ডিজাইনার অমিত আগরওয়াল (Amit Aggarwal)-এর তৈরি নীল গাউনে রেড কার্পেটে প্রথম হাজির হন তিনি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment