রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Zanai Bhosle: আশা ভোঁসলে’র প্রয়াণের পর নাতনির প্রথম পোস্ট, কী লিখলেন জানাই ভোঁসলে?

Published on: April 14, 2026
---Advertisement---

ঠাকুমাকে আঁকড়ে ছোট থেকেই স্বপ্নের বাড়ি তৈরি করেছিলেন। পরিচিতরা জানেন ঠাকুমা তাঁর কাছে ঠিক কতটা আপন ছিল। (Zanai Bhosle) গত রবিবার, খবরটা শোনার পর থেকেই থ-মেরে রয়েছেই জনাই। আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে। প্রায় তিনদিন বাদে নীরবতা ভাঙলেন। ঠাকুমার স্মৃতি রোমন্থন করে লিখলেন, ‘তিনি উপর থেকে সব দেখছেন’।

এখানেই শেষ নয়। জনাই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ঠাকুরমার সঙ্গে পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, ‘গুডবাই মাই লাভ, লাভ অফ মাই লাইফ’। সঙ্গে লাল হার্ট ইমোজি। আরেকটি ছবিতে জাতীয় পতাকায় মোড়ানো আশা ভোঁসলের দেহ দেখা গিয়েছে।(Zanai Bhosle)

আরও লিখেছেন, ‘আবেগে একেবারে আপ্লুত। যখন পারব তখন বিস্তারিত লিখব। আজ অনেক মানুষ তাঁকে সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা দেখিয়েছেন এবং অপার ভালোবাসা দিয়েছেন। আমি তাঁদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। (Zanai Bhosle) তিনি প্রতিটি সম্মানের যোগ্য ছিলেন। আমি উপলব্ধি করছি যে, তিনি আমাদের সকলের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। তিনি উপর থেকে সবকিছু দেখছেন’।

সোমবার আশা ভোঁসলের শেষকৃত্যের সময় দেখা গিয়েছিল, ছল ছল চোখের জনাইকে। সারাক্ষণ চুপটি করে দাঁড়িয়ে ছিলেন। প্রায় চব্বিশ ঘণ্টা পর মুখ খুললেন। তাঁর এই আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। আশা ভোঁসলেও তাঁর নাতনিকে খুব স্নেহ করতেন। জনাইয়ের প্রথম গান প্রকাশের সময়ও শুভেচ্ছা জানিয়েছিলেন। (Zanai Bhosle)

প্রসঙ্গত,গত রবিবার ভারতীয় সংগীত জগতের আশা ভোঁসলের কণ্ঠস্বর ৯২ বছর বয়সে থেমে যায়। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মাল্টি-অর্গান ফেলিয়রে তাঁর প্রয়াত হন। সোমবার শিবাজী পার্ক শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। জাতীয় পতাকায় ঢাকা শেষযাত্রায় বিদায় জানান পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:Tribute to Asha Bhosle: পুরীর সমুদ্র সৈকতে বালির বীণা! আশা ভোঁসলেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment