রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Diljit Dosanjh: দিলজিৎ এর সঙ্গীত সফরে নয়া নজির, ৯৪৩ কোটির রেকর্ড! ১.২ লক্ষ কর্মসংস্থান, কীভাবে?

Published on: March 17, 2026
Diljit Dosanjh
---Advertisement---

দিলজিৎ যে সত্যিই শ্রোতাদের ‘দিল’ জিতে নিতে পারে যা আরও একবার প্রমাণ হল তাঁর সঙ্গীত সফর ‘দিল-লুমিনাতি’র আয় থেকে। পরিসংখ্যান বলছে, গায়কের এই ট্যুরে যে পরিমাণ আয় হয়েছে, তা ভারতে যেকোনও কনসার্ট বা ট্যুরের আটকে হার মানাচ্ছে।

ভারতীয় সংগীত জগতে এখন পাঞ্জাবি গানের রমরমা। তাই আর পাঞ্জাবি গায়কদের মধ্যে অন্যতম পরিচিত নাম দিলজিৎ দোসাঞ্জ। বলিউডে দিলজিৎ এখন পরিচিত নাম। গান ও অভিনয় দুটোই করেন সমানতালে। গায়ক দিলজিৎ এর কনসার্টে কাতারে কাতারে মানুষ আসেন তাঁর সুরের জাদুতে মেতে উঠতে। ২০২৪ সালেও অনেকগুলি কনসার্ট এবং ট্যুর করেছেন তিনি। তার মধ্যে অন্যতম হলো এই ‘দিল-লুমিনাতি’ ট্যুর। ২০২৪ এর অক্টোবরে দিল্লি থেকে শুরু হয়েছিল ট্যুর, এরপর হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনউ ও পুনেতে কনসার্ট করেন দিলজিৎ। তারপর কলকাতা, বেঙ্গালুরু, চণ্ডীগড় ঘুরে সফর শেষ হয় গুয়াহাটিতে। Diljit Dosanjh

সম্প্রতি একটি সমীক্ষা সংস্থা Ernst & Young (EY)-এর রিপোর্টে দেখা যায় এই ট্যুর থেকে মোট প্রায় ৯৪৩ কোটি টাকার আয় হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই আয়ের বড় অংশ টিকিট বিক্রি থেকে এলেও পাশাপাশি ভ্রমণ, হোটেল, রেস্তোরাঁ, স্থানীয় পরিবহন ও অন্যান্য পরিষেবা থেকেও আয় হয়েছে। কনসার্ট দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসায় স্থানীয় ব্যবসায়ও ভালো রোজগার হয়েছে। ফলে বিনোদনের পাশাপাশি পর্যটন শিল্পও বেশ লাভবান হয়েছে।

Salman khan-এর ‘ব্যাটল অফ গালওয়ান’-এর নাম বদল, নতুন নাম কী?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মসংস্থান। এই ট্যুরের মাধ্যমে প্রায় ১.২ লক্ষ মানুষের জন্য সরাসরি ও পরোক্ষভাবে কাজের সুযোগ তৈরি হয়েছে। স্টেজ তৈরি, লাইট-সাউন্ড, নিরাপত্তা, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে হোটেল ও পরিবহন বিভিন্ন ক্ষেত্রে এই কর্মসংস্থান হয়েছে। Diljit Dosanjh

দুই মাস ধরে চলা এই ট্যুরে একাধিক শহরে অনুষ্ঠান হয়েছে এবং প্রতিটি শোতেই ছিল দর্শকদের ভিড়। জানা গেছে, মোট দর্শকদের প্রায় ৪৯ শতাংশই শহরের বাইরের থেকে এসেছিলেন। এতে বোঝা যায়, বড় শহরের বাইরেও এই ট্যুর নিয়ে ব্যাপক উৎসাহ ছিল।

তাছাড়া লক্ষাধিক টিকিট বিক্রি এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশানের ফলেও প্রচুর আর্থিক লেনদেন হয়। একজন ভারতীয় সংগীতশিল্পীর কনসার্ট ঘিরে এমন উন্মাদনা এবং আয়ের ছবিটা সত্যিই বিরল।

সব মিলিয়ে, এই ‘দিল-লুমিনাতি’ ট্যুর দেখিয়ে দিল, সঠিক পরিকল্পনা ও জনপ্রিয়তার জোরে একটি সঙ্গীত অনুষ্ঠানও দেশের অর্থনীতিতে কত বড় ভূমিকা নিতে পারে। Diljit Dosanjh


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment