রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ছবির মুক্তির প্রথম দিনেই ভাঙল বক্স অফিস! থালাপতি বিজয়ের ছবি ঘিরে তুঙ্গে উন্মাদনা

Jana Nayagan
---Advertisement---

দীর্ঘ প্রতীক্ষার অবসান। মুক্তি পেল থালাপতি বিজয়ের নতুন ছবি ‘জনা নায়গন’ (Jana Nayagan)। এই ছবিকে ঘিরে স্বাভাবিক ভাবেই উন্মাদনা ছিল অনুরাগীমহলে। এবার এই ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলল। মুক্তির দিনেই রেকর্ড ভাঙল বক্স অফিসের। এইচ বিনোথ পরিচালিত এই দক্ষিণী পলিটিক্যাল অ্যাকশন থ্রিলারটি দেখতে প্রেক্ষাগৃহগুলিতে দর্শদের ভিড় চোখে পড়ার মতো।

Jana Nayagan: কত রেকর্ড গড়ল বক্স অফিস?

স্যাকনিল্ক (Sacnilk)-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন তামিলনাড়ুতে ‘জনা নায়গন’ (Jana Nayagan)-এর মর্নিং শো-তে দর্শক উপস্থিতির হার ছিল অবিশ্বাস্য। প্রায় ৭৩.৮৫ শতাংশ। এই পরিসংখ্যানটি কেবল চলতি বছরে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমার দর্শক উপস্থিতির হারকেই ছাড়িয়ে যায়নি, বরং ‘বিস্ট’ (Beast) ও ‘ভারিসু’ (Varisu)-র মতো উল্লেখযোগ্য সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে। মর্নিং শো-তে দর্শকের উপস্থিতির হার ‘পরাশক্তি’ (Parasakthi)-কে টপকে গেছে।

থালাপতি বিজয়ের সাম্প্রতিক চলচ্চিত্রগুলির মধ্যে পাঁচটি সিনেমায় সকালের শো-তে দর্শকের উপস্থিতির হারে ‘জনা নায়গন’ (Jana Nayagan) চতুর্থ স্থানে রয়েছে। এটি ‘ভারিসু’ (Varisu) ও ‘বিস্ট’ (Beast)-এর থেকে এগিয়ে। তবে ‘মাস্টার’ (Master) ও ‘লিও’ (Leo) এবং ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ (The Greatest Of All Time)-এর তুলনায় কিছুটা পিছিয়ে।

KVN Productions-এর প্রযোজনায় নির্মিত এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলারটিতে বিজয় ছাড়াও পূজা হেগড়ে, ববি দেওল এবং মমিতা বাইজু অভিনয় করেছেন এবং এর সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

চেন্নাই থেকে কোয়েম্বাটুর। সব প্রেক্ষাগৃহেই অনুরাগীদের উপচে পড়া ভিড়। বড় পর্দায় তাঁদের থালাপতিকে শেষবারের মতো দেখার লোভ সামলাতে পারেননি কেউ। বার বার বদলেছে মুক্তির তারিখ। এবার সব জল্পনার অবসান কাটিয়ে বিশ্বের সব প্রেক্ষাগৃহেই দেখতে পারেন দক্ষিণী এই ছবি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ছবির মুক্তির প্রথম দিনেই ভাঙল বক্স অফিস! থালাপতি বিজয়ের ছবি ঘিরে তুঙ্গে উন্মাদনা”

Leave a Comment