দীর্ঘদিনের অপেক্ষা এবং CBFC সংক্রান্ত জটিলতার পর অবশেষে ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয়ের শেষ ছবি ‘জনা নায়গন’। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বক্স অফিসে দারুণ সূচনা করেছে এই ছবি। পর্দায় বিজয়ের উপস্থিতির প্রশংসা হলেও ছবিতে অভিনেতার কিছু অংশ নিয়ে সমালোচনাও করেছেন দর্শকদের একাংশ। (Jana Nayagan Box Office Collection)
প্রথম দিনেই বিশ্ব জুড়ে ৭৮.২৭ কোটি টাকা আয়
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক (Sacnilk)-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই দেশে ১৩,০৬৭টি শো থেকে ৪১ কোটি টাকা আয় করেছে ‘জনা নায়গন’। ভারতের মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৪৮.২৭ কোটি টাকা। বিদেশের বাজার থেকেও ছবিটি ৩০ কোটি টাকা গ্রস আয় করেছে। সব মিলিয়ে প্রথম দিনেই ছবির বিশ্বব্যাপী গ্রস আয় পৌঁছেছে ৭৮.২৭ কোটি টাকায়। (Jana Nayagan Box Office Collection)
ছবির মুক্তির প্রথম দিনেই ভাঙল বক্স অফিস! থালাপতি বিজয়ের ছবি ঘিরে তুঙ্গে উন্মাদনা
কোন ভাষায় কত আয়?
প্রথম দিনের আয়ের মধ্যে সবচেয়ে বড় অবদান এসেছে তামিল সংস্করণ থেকে। তামিলে ৭,৫৮৫টি শো থেকে ৩৬.৫০ কোটি টাকা, তেলুগুতে ১,৫০২টি শো থেকে ২.৭৫ কোটি টাকা এবং হিন্দিতে ৩,৯৮০টি শো থেকে ১.৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে ছবিটি। (Jana Nayagan Box Office Collection)
সাফল্য ধরে রাখাই এখন চ্যালেঞ্জ
যদিও ছবির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেননি, বিভিন্ন রিপোর্টে ‘জনা নায়গন’-এর বাজেট ৩০০ থেকে ৫০০ কোটি টাকার মধ্যে বলে দাবি করা হয়েছে। ফলে এই বিপুল খরচ তুলতে হলে সপ্তাহান্ত এবং আগামী কয়েক সপ্তাহেও ছবিটিকে একই রকমভাবে ব্যবসা ধরে রাখতে হবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। (Jana Nayagan Box Office Collection)
শেষ ছবিতে বিজয়ের আবেগঘন বিদায়
এইচ বিনোথ পরিচালিত ছবিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন এবং প্রিয়ামণি। সমালোচকদের একাংশের মতে, বিজয়ের স্টাইল, অনিরুদ্ধের সঙ্গীত এবং রাজনৈতিক প্রেক্ষাপট ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে। কারণ, সক্রিয় রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা হওয়ায় তাঁর অনুরাগীদের কাছে ছবিটি আবেগেরও। (Jana Nayagan Box Office Collection)
আরও পড়ুন :- দীর্ঘদিন পর এক ফ্রেমে টিম ‘CID’, ভাইরাল ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা











