---Advertisement---
lifezone nursing home

পিছিয়ে গেল কার্তিক আরিয়ান অভিনীত ‘Naagzilla’, কবে মুক্তি পাবে?

April 16, 2026 2:55 PM
Naagzilla
---Advertisement---

প্রকাশ্যে এলো কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘Naagzilla’-র নতুন মুক্তির তারিখ। চলতি বছরের অগস্টে এই ছবি মুক্তির পরিকল্পনা থাকলেও সম্প্রতি ছবির মুক্তি পিছিয়ে ২০২৭-এর ফেব্রুয়ারিতে করা হয়েছে।

প্রথমে মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এই ছবিটি চলতি বছরের স্বাধীনতা দিবস, অর্থাৎ ১৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। সাম্প্রতিক আপডেট অনুযায়ী, ছবিটি এ বছর মুক্তি পাবে না। একটি এক্স পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, ‘Naagzilla’ ২০২৭-এর ১২ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স উইকে মুক্তি পাবে।

ফ্যান্টাসি-কমেডি ঘরানার এই ছবিতে কার্তিক আরিয়ানকে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে। ‘নাগলোক’কে কেন্দ্র করে তৈরি এই গল্পে থাকবে কমেডি এবং ভরপুর বিনোদন। কর্তিককেও নাকি দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। তাই ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। এই ছবিটির প্রযোজনা করেছেন করণ জোহার, মহাবীর জৈন, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, মৃগদীপ সিং লাম্বা এবং নীতু এম জৈন।

করণের প্রযোজনায় এটি কার্তিকের দ্বিতীয় ছবি। এর আগে ২০২৫ সালে ‘তু মেরি ম্যায় তেরা’ ছবিতে দেখা যায় কার্তিক আরিয়ানকে। এই ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। তবে, করণ জোহর প্রযোজিত এই ছবিটি ফ্লপ হয়। বক্স অফিসে মাত্র ৪৯ কোটি টাকা আয় করে। এরপর শোনা গিয়েছিল ছবি সফল না হওয়ায় করণ এবং কার্তিকের মধ্যে মনোমালিন্য হয়েছে, কিন্তু পরে জানানো হয় তেমনটা ঘটেনি। এবার সেই গুজবকেই কার্যত মিথ্যে প্রমাণিত করে আবারও করণের প্রযোজনায় কাজ করছেন কার্তিক।

প্রথমে চলতি বছরেই ‘Naagzilla’ মুক্তির কথা ভাবা হলেও, পরে বাজার পরিস্থিতি এবং দর্শকদের পছন্দ মাথায় রেখে এই সিদ্ধান্ত বদল করা হয়। বিশেষ করে ভ্যালেন্টাইনস ডে-র সময় সিনেমা হলে দর্শকের ভিড়ের সুযোগকে কাজে লাগাতেই নির্মাতারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদের বিশ্বাস, রোমান্টিক আবহে এই ভিন্নধর্মী ফ্যান্টাসি-কমেডি ছবি দর্শকদের আকর্ষণ করতে পারবে।

বর্তমানে বলিউডে বড় বাজেটের ছবির ক্ষেত্রে সঠিক সময়ে রিলিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই বক্স অফিসে ভালো ফলের আশায় প্রযোজকরা প্রায়ই মুক্তির দিন পরিবর্তন করেন। এবার সেই তালিকায় যোগ দিল ‘Naagzilla’।

সব মিলিয়ে, কার্তিক আরিয়ানের এই নতুন ছবি নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এখন দেখার মুক্তির দিন পাল্টে বক্স অফিসে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে এই ছবি।

LPG Shortage: বিয়ের কার্ড দেখিয়ে মিলছে রান্নার গ্যাস ! রাজস্থানে এমনটাই নাকি হচ্ছে


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment