---Advertisement---
lifezone nursing home

ফলোয়ারে ভরা জীবন, তবু ছিল গভীর একাকীত্ব – সায়নী চক্রবর্তীর মৃত্যু ঘিরে প্রশ্ন

May 29, 2026 5:07 PM
---Advertisement---

বাংলার সোশ্যাল মিডিয়া দুনিয়ায় পরিচিত মুখ ছিলেন সায়নী চক্রবর্তী। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ‘সুন্দরীর দিদি’ নামেই বেশি পরিচিতি ছিল তাঁর। হাসিখুশি ভিডিয়ো, লাইফস্টাইল কনটেন্ট আর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেওয়ার মধ্যেই অল্প বয়সে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু সেই উজ্জ্বল হাসির আড়ালেই যে গভীর মানসিক অবসাদ বাসা বেঁধেছিল, তা বুঝতে পারেননি অনেকেই। বৃহস্পতিবার রাতে আচমকাই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে অনুরাগীদের মধ্যে। (Sayoni Chakroborty Unnatural Death)

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার নিজের বাড়িতে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয় সায়নীকে। পরিবারের সদস্যরাই প্রথম বিষয়টি টের পান। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর ঘর থেকে কিছু ব্যক্তিগত নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখে তদন্তকারীরা মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন। (Sayoni Chakroborty Unnatural Death)

সোশ্যাল মিডিয়ায় বরাবরই খোলামেলা স্বভাবের ছিলেন সায়নী। তবে গত কয়েক মাস ধরে তাঁর পোস্ট ও লাইভ ভিডিয়োতে মানসিক চাপ, একাকীত্ব এবং অবসাদের ইঙ্গিত মিলেছিল বলেই দাবি ঘনিষ্ঠদের একাংশের। জানা গিয়েছে, ব্যক্তিগত জীবন ও সম্পর্কজনিত টানাপোড়েনের কারণে তিনি ভেঙে পড়েছিলেন। যদিও পরিবারের তরফে এই বিষয়ে এখনও প্রকাশ্যে বিস্তারিত কিছু বলা হয়নি। (Sayoni Chakroborty Unnatural Death)

এই ঘটনার পর ফের একবার মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার প্রয়োজনীয়তা সামনে এসেছে। বাইরের চাকচিক্য, ফলোয়ার সংখ্যা বা জনপ্রিয়তার আড়ালেও যে গভীর মানসিক যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে, সায়নী চক্রবর্তীর মৃত্যু যেন সেই কঠিন বাস্তবকেই আরও একবার সামনে এনে দিল। (Sayoni Chakroborty Unnatural Death)

বলিউডে নতুন দূরত্ব ? একাধিক তারকাকে আনফলো করে চর্চার কেন্দ্রে করণ জোহর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment