রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ট্রফির সঙ্গে এবার ‘চ্যাম্পিয়ন রিং’, বিশ্বকাপে নতুন চমক FIFA-র

---Advertisement---

[ছবি:এক্স]

২৬-এর বিশ্বকাপে চমকের যেন শেষ নেই! ৪৮ দলের বিস্তৃত আসর, নতুন ফরম্যাট, কখনও হাইড্রেশন ব্রেক, কখনও ম্যাচ পরিচালনায় একাধিক নতুন উদ্যোগ— একের পর এক অভিনব উদ্যোগে নজর কেড়েছে FIFA। (FIFA Championship Ring) আর এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক অভিনব সংযোজন। বিশ্বকাপজয়ী দল শুধু ট্রফি ও স্বর্ণপদকই নয়, প্রথমবারের মতো পাবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

বিশ্বকাপ জয়ের স্মৃতি বলতে এতদিন ফুটবলারদের হাতে সোনালি ট্রফি আর গলায় ঝোলানো স্বর্ণপদকের ছবিই ছিল পরিচিত দৃশ্য। তবে সেই ঐতিহ্যে এবার যোগ হচ্ছে এক নতুন অধ্যায়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা FIFA ঘোষণা করেছে, ২০২৬ বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও মেডেলের পাশাপাশি দেওয়া হবে বিশেষ (FIFA Championship Ring) ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

এই ভাবনার অনুপ্রেরণা এসেছে উত্তর আমেরিকার ক্রীড়া সংস্কৃতি থেকে। আমেরিকার NBA, NFL এবং MLB-তে দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন দলকে স্মারক হিসেবে বিশেষ আংটি দেওয়ার রীতি রয়েছে। বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকা হওয়ায় সেই ঐতিহ্য এবার ফুটবল বিশ্বকাপেও দেখা যাবে।

FIFA জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে মোট ২,০২৬টি বিশেষ (FIFA Championship Ring) রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্য। বাকি ১,৯৯৬টি আংটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য বিক্রি করা হবে, যাতে সমর্থকেরাও বিশ্বকাপের স্মৃতি নিজেদের কাছে ধরে রাখতে পারেন।

খেলোয়াড়দের জন্য তৈরি প্রতিটি রিংয়ের এক পাশে থাকবে আইকনিক FIFA বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে ফাইনালের পর বিজয়ী দলের পরিচয়, রং ও প্রতীক যুক্ত করে সেটিকে কাস্টমাইজ করা হবে। এছাড়াও প্রতিটি আংটিতে থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং সঙ্গে দেওয়া হবে একটি অথেনটিসিটি সার্টিফিকেট।

ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে প্রথমে একটি অস্থায়ী রিং তুলে দেওয়া হবে। পরে খেলোয়াড় ও স্টাফদের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করে আসল (FIFA Championship Ring) রিং পৌঁছে দেবে FIFA।

রবিবারের ফাইনালে আর্জেন্টিনা নামছে চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে, আর স্পেন দ্বিতীয় শিরোপার সন্ধানে। তবে শেষ হাসি যে দলই হাসুক, ট্রফির পাশাপাশি ফুটবল ইতিহাসে প্রথমবার তাদের হাতেই উঠবে FIFA-র নতুন (FIFA Championship Ring) ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

মেসিকে আটকাতে স্ট্র্যাটেজি কী? কৌশল জানালেন স্প্যানিশ কোচ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment