রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ফিফার বিশেষ উপহার, ড্রেসিংরুমে ফিফা সভাপতি ইনফান্তিনোর চমক

Championship Ring
---Advertisement---

[ছবি:এক্স]

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস তখনও কাটেনি। ড্রেসিংরুম জুড়ে চলছে উদযাপন। সেই আনন্দের মাঝেই হাজির ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। হাতে ছিল বিশেষ চমক—(Championship Ring) ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ রিং এবং মিনি বিশ্বকাপ ট্রফি। মুহূর্তেই সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ড্রেসিংরুমে ইনফান্তিনোর চমক

নিউ ইয়র্কে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জিতেছে স্পেন। ম্যাচের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলেই দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে লা রোহা। ট্রফি প্রদান অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্পেনের ড্রেসিংরুমে পৌঁছে যান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

তিনি স্পেনের ফুটবলার, কোচিং স্টাফ এবং দলের সদস্যদের অভিনন্দন জানান। এরপর প্রত্যেকের হাতে তুলে দেন বিশ্বকাপ ট্রফির বিশেষ মিনি রেপ্লিকা। পাশাপাশি অধিনায়ক রদ্রির হাতে তুলে দেন ফিফা বিশ্বকাপের ইতিহাসে (Championship Ring) প্রথম চ্যাম্পিয়নশিপ রিং। পরে রদ্রি সেই রিং ক্যামেরার সামনে তুলে ধরতেই মুহূর্তটি ভাইরাল হয়ে যায়।

আমেরিকার ক্রীড়া সংস্কৃতিকে সম্মান জানিয়ে প্রথমবার বিশ্বকাপে চালু করা হয়েছে এই (Championship Ring) চ্যাম্পিয়নশিপ রিং। NBA ও NFL এর মতো লিগে দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন দলকে এমন রিং দেওয়ার প্রচলন রয়েছে। সেই ঐতিহ্য এবার বিশ্বকাপেও নিয়ে এল ফিফা।

ট্রফির সঙ্গে এবার ‘চ্যাম্পিয়ন রিং’, বিশ্বকাপে নতুন চমক FIFA-র

চ্যাম্পিয়নশিপ রিং এবং রেকর্ড প্রাইজমানি

প্রতিটি (Championship Ring) রিংয়ের এক পাশে রয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে বিশ্বচ্যাম্পিয়ন দলের পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি রিং আলাদা নম্বরযুক্ত, খেলোয়াড়ের মাপ অনুযায়ী তৈরি এবং সঙ্গে রয়েছে সার্টিফিকেট অব অথেনটিসিটি। গোটা টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে মোট ২,০২৬টি রিং তৈরি করা হলেও তার মধ্যে মাত্র ৩০টি স্পেন দলের জন্য সংরক্ষিত ছিল।

বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবেও বড় অঙ্কের অর্থ পেয়েছে স্পেন। ফিফার কাছ থেকে তারা পেয়েছে ৫১ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪৯১.৮৬ কোটি টাকা। এই অর্থ আনুষ্ঠানিকভাবে স্পেনের ফুটবল ফেডারেশনের হাতে গেলেও পরে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের মধ্যে কীভাবে তা বণ্টন হবে, সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ফেডারেশন।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন কত পেল, আর্জেন্টিনা পেল কত?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment