২০২৬ ফিফা বিশ্বকাপ জিতে শুধু সোনালি ট্রফিই নয়, ইতিহাসের সর্বোচ্চ (Prize Money) আর্থিক পুরস্কারও ঘরে তুলল স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের ঝুলিতে ঢুকেছে ভারতীয় অর্থ মূল্যে প্রায় ৪৯১.৮৬ কোটি টাকা। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে ফিফার এবারের বিশাল প্রাইজমানির অঙ্ক, যা আগের সব বিশ্বকাপের রেকর্ড ভেঙে দিয়েছে।
বিশ্বকাপ জয়ের সঙ্গে রেকর্ড (Prize Money) প্রাইজমানি, নজর কাড়লেন রদ্রি-মেসি-এমবাপেরাও
ফাইনালে জয়ের সুবাদে স্পেন পেয়েছে ৫১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ₹৪৯১.৮৬ কোটি)। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা যে অর্থ পেয়েছিল, তার থেকেও বেশি এই পুরস্কার। যদিও এই অর্থ সরাসরি ফুটবলারদের হাতে যায় না। প্রথমে সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে অর্থ পৌঁছায়, পরে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের মধ্যে কীভাবে তা বণ্টন হবে, সেই সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট ফেডারেশন।
রানার্স-আপ হয়ে আর্জেন্টিনা পেয়েছে (Prize Money) ৩৪ মিলিয়ন ডলার (প্রায় ₹৩২৭.৯১ কোটি)। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ড ঘরে তুলেছে ৩০ মিলিয়ন ডলার, আর চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে ২৮ মিলিয়ন ডলার। ফলে তৃতীয় স্থান অর্জনের জন্য ইংল্যান্ড অতিরিক্ত ২ মিলিয়ন ডলারের সুবিধা পেল।
(Prize Money) এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলি প্রত্যেকে ২০ মিলিয়ন ডলার, শেষ ১৬-এ পৌঁছানো দলগুলি ১৬ মিলিয়ন ডলার, রাউন্ড অব ৩২-এ বিদায় নেওয়া দলগুলি ১২ মিলিয়ন ডলার এবং শুধু গ্রুপ পর্বে খেলা ৩৩ থেকে ৪৮ নম্বর স্থানাধিকারী দলগুলি ১০ মিলিয়ন ডলার করে পেয়েছে।
Mbappé fires his way to the adidas Golden Boot 🔥@adidasfootball pic.twitter.com/B7czVjLCCU
— FIFA World Cup (@FIFAWorldCup) July 20, 2026
ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও ছিল তারকাদের দাপট। স্পেনের মিডফিল্ডার রদ্রি জিতেছেন গোল্ডেন বল, অর্থাৎ টুর্নামেন্টের সেরা ফুটবলারের সম্মান। লিওনেল মেসি পেয়েছেন সিলভার বল, আর ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে জিতেছেন ব্রোঞ্জ বল। এছাড়া ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুটও উঠেছে এমবাপের হাতেই। ট্রফি, রেকর্ড প্রাইজমানি এবং ব্যক্তিগত সম্মানের দিক থেকে ২০২৬ বিশ্বকাপ তাই স্মরণীয় হয়ে রইল ফুটবল ইতিহাসে।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের রাজত্ব, মেসিকে থামিয়ে ১৬ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন











1 thought on “বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন কত পেল, আর্জেন্টিনা পেল কত?”