রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Sonakshi Sinha: “পদবি নয়, কাজই পরিচয়”, বাবার থেকে পাওয়া শিক্ষা তুলে ধরলেন সোনাক্ষী

---Advertisement---

বলিউডে ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক নতুন নয়। তবে এবার সেই প্রসঙ্গেই মুখ খুলে নিজের অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাঁর দাবি, তারকা বাবা শত্রুঘ্নগন সিনহা কখনও তাঁকে সহজ রাস্তা দেখাননি, বরং উল্টে নিজেকে প্রমাণ করার চাপই বেশি ছিল। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা তাঁর নতুন আইনি ড্রামা ছবি ‘System’-এর প্রচারে গিয়ে এই মন্তব্য করেন অভিনেত্রী। (Sonakshi Sinha)

অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত এই ছবিতে এক তরুণ পাবলিক প্রসিকিউটরের ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী। ছবিতে তাঁর চরিত্র নেহা রাজবংশ, যিনি এক প্রভাবশালী আইনজীবী পরিবারের মেয়ে হয়েও নিজের পরিচয় আলাদা করে তৈরি করতে চান। এই চরিত্রের সঙ্গেই নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, “অনেকেই ভাবেন তারকা পরিবারের সন্তান হলে সবকিছু সহজ হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো ছিল। বাবা সবসময় বলতেন, নিজের যোগ্যতায় জায়গা করে নিতে হবে।”

সোনাক্ষীর দাবি, তাঁর বাবা কখনও বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেননি। বরং তিনি বারবার বুঝিয়েছেন, পরিচিত পদবি নয়, কাজই শেষ কথা। অভিনেত্রীর কথায়, “বাবা বলতেন, তুমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়, জীবনে এগোতে হলে নিজেকে প্রমাণ করতেই হবে। তখন সেটা শুনতে কঠিন লাগলেও আজ বুঝি কেন উনি এমনটা বলতেন।” (Sonakshi Sinha)

২০১০ সালে সালমান খান এর বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সোনাক্ষীর। এরপর ‘রাউডি রাঠোর’, ‘সন অফ সর্দার’, ‘হলিডে’-র মতো একাধিক বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে OTT প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন ‘দাহাড়’ এবং ‘হীরামান্ডি’ র মতো সিরিজে। (Sonakshi Sinha)

প্রায় ১৫ বছরের কেরিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করার পর এবার আইনি থ্রিলারের জগতে পা রাখছেন সোনাক্ষী। তাঁর নতুন ছবি ‘System’ আগামী ২২ মে ” Amazon Prime Video “এ মুক্তি পাবে।

কান চলচ্চিত্র উৎসব ভারতে জনপ্রিয় করেছেন ঐশ্বর্য, দাবি হুমা কুরেশির


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “Sonakshi Sinha: “পদবি নয়, কাজই পরিচয়”, বাবার থেকে পাওয়া শিক্ষা তুলে ধরলেন সোনাক্ষী”

Leave a Comment