রাজ্য খেলার দুনিয়া দেশ ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য

---Advertisement---

‘যে যেতে চায় তাকে আটকে রাখা যায় না’- গোবিন্দার পরকীয়ার নিয়ে ফের মুখ খুললেন সুনীতা

Published on: July 1, 2026
Sunita Govinda Marriage
---Advertisement---

ফের বলিউড অভিনেতা গোবিন্দার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন স্ত্রী সুনীতা আহুজা। বিগত কয়েক বছর ধরেই একাধিকবার গোবিন্দার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলেন সুনীতা। এবার সেই বিতর্ক নিয়েই রিয়্যালিটি শো ‘Lock Upp: Sach Ya Sazaa’- তে মুখ খুললেন তিনি। স্বামীর পরকীয়ার প্রসঙ্গে তাঁর সোজাসাপ্টা মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। কী এমন বললেন সুনীতা?

সম্প্রতি শুরু হয়েছে রিয়্যালিটি শো ‘Lock Upp: Sach Ya Sazaa’ সিজন ২। ফারহা খান এবং রিতেশ দেশমুখের সঞ্চালনায় ইতিমধ্যে শো-টি বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এই সিজনে রিয়্যালিটি শো টির অন্যতম প্রতিযোগী হলেন গোবিন্দা পত্নী সুনীতা আহুজা। আর এই অনুষ্ঠানে এসেই একবার ফের স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন তিনি। (Sunita-Govinda Marriage)

শো-তে সহপ্রতিযোগী শ্রেয়া কালরার সঙ্গে আলোচনায় আবারও একবার নিজেদের দাম্পত্য জীবনের কথা টেনে আনেন সুনীতা। সেখানে গোবিন্দার চিটিং করার প্রসঙ্গে এলে সুনীতা বলেন, “আপনি কি কাউকে আটকাতে পারবেন? কেউ যদি যেতে চায়, তাকে যেতে দিন। আমি আমার সন্তানদের জন্য বেঁচে আছি। আমার ব্যক্তিগত জীবন আমার কাছেই থাকুক। এসব নিয়ে বেশি ভাবলে আমার ডায়াবেটিস আরও বেড়ে যাবে।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, অতীতের ঘটনাগুলি নিয়ে তিনি আর মানসিক চাপ নিতে চান না।

শুধু তাই নয়, তিনি বলেন, একজন মানুষ যদি তার সম্পর্কের প্রতি সৎ না থাকেন, তাহলে জোর করে তাকে ধরে রাখা সম্ভব নয়। নিজের সম্মান এবং পরিবারের শান্তিকেই তিনি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলেও জানান। তাঁর মতে কাউকে ধরে রাখতে ২৪ ঘণ্টা তো তার সামনে বসে থাকা যায়না, কেউ চিটিং করলে সে বাড়ির বাইরে বেরিয়ে করতেই পারে, সেটা অপর ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব নয়। (Sunita-Govinda Marriage)

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বিভিন্ন সাক্ষাৎকারে সুনীতা আহুজা তাঁদের দাম্পত্য জীবন নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গোবিন্দা একজন ভালো ছেলে এবং ভালো ভাই হলেও, স্বামী হিসেবে তিনি যা চেয়েছিলেন, তা পাননি। এমনকি তিনি এ-ও বলেন, “আমি গোবিন্দার মতো ছেলে চাই, কিন্তু তাঁর মতো স্বামী চাই না।” সুনীতার মতে গোবিন্দা একজন এত বড় স্টার হয়েও নিজের জীবনকে উপভোগই করেননি, স্ত্রীকে সময় দেননি। শুধু নিজের পরিবার নিয়েই ছিলেন। তবে প্রায় চার দশকের দাম্পত্য জীবনের পর এখন আর আলাদা হওয়ার কথা ভাবেন না বলেও স্পষ্ট করেছিলেন সুনীতা।

একই সঙ্গে সুনীতা দাবি করেছিলেন, তাঁদের দাম্পত্য জীবনে গোবিন্দার একাধিক সম্পর্ক ছিল। সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, “ভালোবাসলে অনেক কিছুই সহ্য করতে হয়।” তিনি বলেন, তাঁদের দুটো বাড়ি রয়েছে, একটিতে গোবিন্দার সাথে অনেকেই দেখা করতে আসেন কিন্তু অন্য বাড়িতে সুনীতা থাকেন এবং নিজের জীবনে গোপনীয়তা রাখতেই পছন্দ করেন।

বিয়েতে অতিথিদের মানতে হবে বিশেষ নিয়ম, চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির

অন্যদিকে, এই অভিযোগ নিয়ে এর আগে প্রতিক্রিয়া জানিয়েছিলেন গোবিন্দাও। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। তবে এতদিন তিনি ভদ্রতার খাতিরে চুপ করে ছিলেন, যদিও পরে বুঝেছেন চুপ থাকলে অনেকেই সেটিকে দুর্বলতা বা সম্মতি বলে মনে করে। তাই তাঁর দাবি, এসবই অভিযোগ আসলে তাঁর বিরুদ্ধে করা ষড়যন্ত্র। তিনি কর্মজীবনে সবসময়ই সৎ থেকেছেন এবং সহকর্মীদের সম্মান করেছেন। (Sunita-Govinda Marriage)

উল্লেখ্য, ১৯৮৭ সালে বিয়ে হয় সুনীতা ও গোবিন্দার। দীর্ঘদিন একসাথে সংসার করছেন তাঁরা। তাঁদের দুই সন্তান টিনা এবং যশবর্ধন। মেয়ে টিনা সম্প্রতি বলিউডের পা রাখলেও, এখনও পর্দায় দেখা যায়নি ছেলেকে। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই তিনিও অভিনয় জগতে আসতে চলেছেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment