---Advertisement---
lifezone nursing home

Swara Bhaskar: ওজন নিয়ে কটাক্ষের শিকার, ট্রোলিং নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর

May 2, 2026 4:48 PM
Swara Bhaskar
---Advertisement---

সন্তান জন্মের পর মহিলাদের শরীরে নানান পরিবর্তন আসে, এটাই স্বাভাবিক। তবে এই সামান্য বিষয়টি নিয়ে এখনও অনেক মহিলাকেই কটাক্ষের স্বীকার হতে হয়। সেই তালিকা থেকে বাদ পড়েন না তারকা অভিনেত্রীরাও। সম্প্রতি এই বিষয়ে সরব হয়েই স্যোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)।

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা। সেই বছরের সেপ্টেম্বর মাসেই তাঁদের কন্যা সন্তান রাবিয়ার জন্ম হয়। মা হওয়ার পর স্বরার জীবনে যেমন পরিবর্তন এসেছে, তেমনই শরীরেও স্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছে। আর এই পরিবর্তনকেই লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ার একাংশ তাঁকে নিয়ে নানা রকম কটাক্ষ করতে শুরু করে। তবে এই ঘটনা একদিন বা দুদিনের নয়, দিনের পর দিন নায়িকার বেড়ে যাওয়া ওজন এবং নানান শারীরিক পরিবর্তনের জন্য তাঁকে ট্রোল হতে হয়েছে।

দীর্ঘদিন ধরে এই সমালোচনার মুখোমুখি হওয়ার পর এবার স্বরা ইনস্টাগ্রামে এই বিষয়ে একটি দীর্ঘ পোস্ট করেন। সেখানে তিনি নিজের গর্ভাবস্থার আগে ও পরে তোলা ছবি একসঙ্গে শেয়ার করেন, যাতে স্পষ্ট বোঝা যায় শরীরের পরিবর্তন। এর সঙ্গে তিনি লেখেন, সন্তান জন্মের পর শরীর বদলানো খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু সেই নিয়ে যেভাবে মানুষ সমালোচনা করছে তা সত্যিই বিস্ময়কর।তিনি আরও বলেন, আমাদের সমাজে এখনও মহিলাদের শরীরকে শুধু “দেখানোর জিনিস” হিসেবে দেখা হয়। কিন্তু বাস্তবে শরীরের কাজ তার চেয়েও অনেক বেশি। একটি নতুন জীবনকে ধারণ করা, জন্ম দেওয়া এবং তাকে বড় করে তোলা। এই বিশাল দায়িত্ব পালন করার পর শরীরে পরিবর্তন আসা একেবারেই স্বাভাবিক এবং সেটাকে সম্মান করা উচিত।

TMC VS BJP: বহিরাগতদের প্রভাব খাটানোর অভিযোগ, পুনর্নির্বাচনেও সংঘর্ষ দক্ষিণ ২৪ পরগনায়

স্বরা এও স্পষ্ট করে দেন যে, তিনি ইচ্ছে করেই তাড়াহুড়ো করে আগের মতো শরীরে ফিরে যাওয়ার চেষ্টা করেননি। তাঁর মতে, মা হওয়ার পর জীবনটাই বদলে যায়— তখন নিজের শরীরকে আগের মতো করে তোলার জন্য চাপ দেওয়া এক ধরনের অন্যায় এবং অমানবিক প্রত্যাশা। তিনি বলেন, “একবার মা হয়ে গেলে আর আগের অবস্থায় ফেরা যায় না, এবং সেটা মেনে নেওয়াই উচিত।”অভিনেত্রী আরও জানান, এই ধরনের ট্রোলিং শুধু ব্যক্তিগতভাবে আঘাত করে না, বরং সমাজে একটি ভুল বার্তাও দেয়— যে নারীদের সব সময় ‘পারফেক্ট’ দেখতে হতে হবে। তিনি এই মানসিকতার তীব্র সমালোচনা করে বলেন, পোস্টপার্টাম ওজন বা শরীর নিয়ে লজ্জা দেওয়া অত্যন্ত অসংবেদনশীল এবং অশিক্ষিতের মতো আচরণ।

নিজের বক্তব্যের শেষে স্বরা (Swara Bhaskar) সকল নারীদের উদ্দেশে বলেন, প্রত্যেক নারী যেন নিজের শরীরকে সম্মান করেন এবং নিজের মতো করে জীবনযাপন করেন। সমাজ বা সোশ্যাল মিডিয়ার চাপের কাছে নতি স্বীকার না করে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াই সবচেয়ে জরুরি।

উল্লেখ্য, স্বরাকে শেষবার বড় পর্দায় দেখা গেছে ‘Jahaan Chaar Yaar’ এবং ‘Mimamsa’ ছবিতে। আগামী দিনে তাঁকে ‘Mrs Falani’ ছবিতে দেখা যাবে, যদিও ছবিটির মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment