একসময় জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো ‘Dance India Dance’-এর মঞ্চে নিজের টলিউড স্টাইলের নাচ দিয়ে সবার মন জয় করেছিলেন শ্যামনাথ গোস্বামী। কিন্তু আজ তাঁর জীবন চলেছে সম্পুর্ণ অন্য পথে। সংসার চালানোর জন্য এখন তিনি হায়দরাবাদে একটি ছোট সিঙ্গারার দোকান চালান।
সম্প্রতি ‘হিউম্যানস অফ বম্বে’-র একটি ইনস্টাগ্রাম ভিডিওতে নিজের জীবনের এই বদলের গল্প তুলে ধরেছেন শ্যামনাথ। ছোটবেলা থেকেই তাঁর জীবন ছিল খুব সাধারণ। হায়দরাবাদের একটি ছোট এক কামরার বাড়ি আর বাবার এই ছোট্ট জলখাবারের দোকান- এই ছিল তাঁর পৃথিবী। ছোট থেকেই বাবার দোকানে সাহায্য করতেন শ্যামনাথ। স্কুল থেকে ফিরে বাবার হাতে হাত লাগিয়ে দোকানে আসা মানুষদের খবর, জল এগিয়ে দিতেন। (Viral Dancer)
তবে নাচের প্রতি আগ্রহ তৈরি হয় টিভি দেখেই। ক্লাস সিক্সে পড়াকালীন প্রথমবার বাড়িতে সেট-টপ বক্স আসার পর Dance India Dance দেখে তিনি অনুপ্রাণিত হন। তারপর থেকেই শুরু হয় তাঁর কঠোর পরিশ্রম। রাত জেগে নাচের প্র্যাকটিস, ইউটিউব দেখে নতুন স্টেপ শেখা, স্কুলের পর ছাদে গিয়ে এক একা প্র্যাকটিস এই সবকিছুই ছিল তাঁর রোজের রুটিন। ১৯ বছর বয়সে প্রথম কলেজ ফাঁকি দিয়ে রিয়্যালিটি শোয়ের অডিশনে অংশ নেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর নিজের পারফরম্যান্স দিয়ে সিলেক্ট হন। হায়দরাবাদ থেকে একমাত্র নির্বাচিত প্রতিযোগী ছিলেন তিনিই। যদিও প্রথম তিনি সিলেক্ট হননি, পরে জনতার আবদারে শো তে সুযোগ পান।
তবে সময়ের সঙ্গে সঙ্গে জীবন বদলেছে। নাচ করে সংসার চালানোর মতো রোজগার করতে পারেননি শ্যামনাথ। তাই সেই পথ ছেড়ে তিনি পরিবারের পাশে থেকে সেই ছোট্ট দোকানটি চালানোর সিদ্ধান্ত নেন। এখন এই দোকানই তাঁর আয়ের একমাত্র উৎস। (Viral Dancer)
Abhishek Banerjee: ‘১০ জন্মেও আঁচড় কাটতে পারবে না’, ফলতায় পুনর্নির্বাচন নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের
তবে দায়ে পরে সাময়িকভাবে মঞ্চ ছেড়ে চলে এলেও এখনও নাচের প্রতি তাঁর ভালোবাসা অটুট। সময় পেলেই গানের ছন্দে পা মেলান। ছোটখাটো বিয়ের অনুষ্ঠান, কলেজ ফেস্টের অনুষ্ঠানের কোরিওগ্রাফিও করেন। এভাবেই নিজের ফেলে আসা ভালোবাসাকে এখনও নিজের মধ্যে জিইয়ে রেখেছেন শ্যামনাথ।












