জি বাংলার জনপ্রিয় দুই নন-ফিকশন শো ‘দাদাগিরি আনলিমিটেড’ এবং ‘দিদি নম্বর ১’-এ বড়সড় রদবদল আনছে চ্যানেল কর্তৃপক্ষ। দীর্ঘদিনের দুই পরিচিত মুখ সৌরভ গঙ্গোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নতুন মরসুমে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে অভিনেতা দীপক অধিকারী (দেব) এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। (Didi No 1 and Dadagiri New Host)
দীর্ঘদিন ধরে ‘দাদাগিরি আনলিমিটেড’-এর মুখ ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালে শুরু হওয়া এই শো তিনি প্রথমে ২০১১ পর্যন্ত সঞ্চালনা করেন। এরপর ২০১৩ সালে ফের ফিরে এসে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠানটির দায়িত্ব সামলান। এবার তাঁর পরিবর্তে আসছেন সাংসদ-অভিনেতা দেব। ইতিমধ্যেই নতুন মরসুমের প্রোমোর শুটিং শেষ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের ২৪ জেলার প্রতিযোগীদের নিয়ে তৈরি এই জনপ্রিয় কুইজ শো-তে এবার নতুন মুখ হিসেবে দেখা যাবে দেবকে। অন্যদিকে, চলতি বছরে সৌরভকে দেখা যাবে ‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের ভূমিকায়। গত ৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ঘোষণা করা হয়। (Didi No 1 and Dadagiri New Host)
অন্যদিকে, ‘দিদি নম্বর ১’-এর নতুন সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘প্রোমোটার বৌদি’, ‘কালিপটকা’ ও ‘বিবি পায়রা’-র পর এটাই হবে তাঁর প্রথম অ্যাঙ্করিংয়ের কাজ। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রোমো প্রকাশ্যে এসেছে। তবে সোশ্যাল মিডিয়ায় এই পরিবর্তন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ স্বস্তিকাকে স্বাগত জানিয়ে নতুন মরসুম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার অনেকেই মনে করছেন রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া ‘দিদি নম্বর ১’ আগের আকর্ষণ হারাবে। পাশাপাশি রাত ১০টা ১৫ মিনিটের নতুন সম্প্রচার সময় নিয়েও আপত্তি তুলেছেন বহু দর্শক। (Didi No 1 and Dadagiri New Host)
শো ছাড়ার পর রচনা বন্দ্যোপাধ্যায়ও মুখ খুলেছেন। তাঁর দাবি, দেড় দশকের পরিশ্রমেই ‘দিদি নম্বর ১’ আজ এই জায়গায় পৌঁছেছে। নতুন টিমকে সেই সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি অভিযোগ করেন, তাঁকে মাত্র দু’দিন আগে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল, যা তাঁর মতে অত্যন্ত অপেশাদার এবং অনৈতিক আচরণ। (Didi No 1 and Dadagiri New Host)
এদিকে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও ব্যস্ত দেব অধিকারী। খুব শীঘ্রই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘দেশু ৭’-এর শুটিং শুরু করবেন তিনি, যা দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার কথা। এছাড়া স্বাধীনতা দিবসে মুক্তি পাবে পদ্মশ্রী করিমুল হকের জীবনের উপর ভিত্তি করে তৈরি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ এবং বড়দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে অবিজিৎ সেন পরিচালিত ‘টনিক ২’। (Didi No 1 and Dadagiri New Host)
আরও পড়ুন :- মঞ্চেই প্রসব, তারপর ফের অভিনয়! শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’র নেপথ্যে তামাশা কিংবদন্তি বিত্ঠাবাইয়ের অবিশ্বাস্য জীবন











3 thoughts on “দাদা-দিদিতে নতুন মুখ, দুই মেগা শো-তে সঞ্চালক বদল জি বাংলার”