---Advertisement---
lifezone nursing home

RASHIFAL: এক নজরে আজকের রাশিফল!

January 10, 2026 11:13 AM
---Advertisement---

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ: কর্ম ও পারিবারিক চাপে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। পরিবারের বয়স্ক সদস্যের স্বাস্থ্যে খরচ বাড়ার সম্ভাবনা। ভালবাসার অভাববোধ হতে পারে।

বৃষ: বিলাসিতা ও আনন্দের প্রতি ঝোঁক বাড়তে পারে। কাছের মানুষের মনের কথা জানার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন। দাম্পত্যে সংযম রাখলে ভালো। RASHIFAL

মিথুন: মতভেদ ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। ভ্রমণ বা আড্ডায় খরচে সতর্ক থাকা দরকার। পারিবারকে সময় দিন ও তাদের গুরুত্ব উপলব্ধির চেষ্টা করুন।

কর্কট: খাদ্যাভ্যাসে সংযম প্রয়োজন, উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থাগমনের যোগ রয়েছে। কাজের চাপে পারিবারিক দিকে নজর কম পড়তে পারে।

সিংহ: নতুন সুযোগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা। দাম্পত্য সম্পর্কে সংযত আচরণ জরুরি, আজ মেজাজ হারানো উচিত নয়। কর্মক্ষেত্রে সৃজনশীলতায় চাপ আসতে পারে।

কন্যা: স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন দরকার। আর্থিকভাবে সামান্য লাভের যোগ। অতিথির আগমন হতে পারে। কর্মক্ষেত্রে পরিকল্পনা করে এগোনো শুভ। RASHIFAL

তুলা: ব্যক্তিত্বের প্রভাবে সুনাম বাড়তে পারে। জমি-বাড়ি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা। পারিবারিক শান্তি বজায় রাখতে সংযম জরুরি।

বৃশ্চিক: ভ্রমণ ও সামাজিকতায় আনন্দ মিলতে পারে। অর্থ সঞ্চয়ে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে ও সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।

ধনু: ব্যস্ততার মাঝেও স্বাস্থ্যে স্থিতি থাকবে। যন্ত্রপাতি মেরামতে খরচ হতে পারে। প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তি এড়ানোই শ্রেয়। RASHIFAL

মকর: স্বাস্থ্যে অবহেলা না করাই ভালো, মদ্যপান এড়িয়ে চলুন। আতিরিক্ত সময় ও অর্থ অপচয় থেকে বিরত থাকুন। পরিবারে কারও শারীরিক সমস্যা চিন্তার কারণ হতে পারে। সম্পর্কে রুক্ষতা এড়াতে হবে।

কুম্ভ: সৌজন্য ও সহানুভূতিতে সুখের মুহূর্ত আসবে। অন্যের পরামর্শে বিনিয়োগে সতর্কতা প্রয়োজন। আবেগজনিত বিষয়ে সংযম রাখা প্রয়োজন।

মীন: স্বাস্থ্যের দিকে নজর দিতে হতে পারে, বিশেষত রক্তচাপ রোগীদের সতর্কতা প্রয়োজন। আর্থিকভাবে দিনটি অনুকূল হতে পারে। তবে পারিবারিক প্রত্যাশা পূরণে চাপ অনুভূত হতে পারে। RASHIFAL


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment