---Advertisement---
lifezone nursing home

Rashifal: গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী বারো রাশির জাতকদের জীবনে কি ঘটতে চলেছে নতুন বছরের দ্বিতীয় দিনে?

January 2, 2026 10:38 AM
---Advertisement---

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ: স্বাস্থ্যের উন্নতি হতে পারে। বিনিয়োগে লাভের ইঙ্গিত। বাড়িতে পরিবর্তনের যোগ আসতে পারে। প্রেমে সংযত থাকাই ভালো।

বৃষ: আনন্দদায়ক সফর ও সামাজিকতা মন ভালো রাখতে পারে। পুরনো বিনিয়োগে লাভ মিলতে পারে।

মিথুন: দাম্পত্য সম্পর্কে অযথা হস্তক্ষেপ এড়িয়ে চললে ভালো। ফাটকায় লাভের সম্ভাবনা। আপনার আচরণ পারিপার্শ্বিক অবস্থায় সুপ্রভাব ফেলতে পারে।

কর্কট: কাজের চাপ কমাতে নিজের পছন্দের কাজে সময় দিতে পারেন। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা, তবে পরিবারে কারও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে।

সিংহ: খেলাধুলা ও বিনোদনে মন দিতে পারেন। বিদেশ সংক্রান্ত ব্যবসায় লাভের যোগ। অতিথি সমাগম হতে পারে।

কন্যা: খাদ্যাভ্যাসে সংযমী হওয়ার চেষ্টা করতে পারেন। পুরনো বিনিয়োগে আয়ের সম্ভাবনা। পরিবারকে সময় দিতে হতে পারে।

তুলা: হতাশাকে দূরে রাখার চেষ্টা করুন। বিনিয়োগে লাভের সম্ভাবনা। কথাবার্তায় সংযম বজায় রাখলে দিন সুখকর।

বৃশ্চিক: বন্ধুর থেকে পাওয়া প্রশংসা ও সম্মান খুশি করতে পারে। খরচে নিয়ন্ত্রণ জরুরি।(Rashifal)

ধনু: ভালো দিন কাটতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়ানোই ভালো। প্রেমে রুক্ষতা সমস্যা বাড়াতে পারে।

মকর: স্বাস্থ্য ও ব্যক্তিত্ব উন্নত করার সুযোগ আসতে পারে। আর্থিক স্থিতি মজবুত হতে পারে। সম্পর্ক মধুর হওয়ার সম্ভাবনা।

কুম্ভ: পারিবারিক টানাপোড়েন হতে পারে, ধৈর্য ধরুন। পুরনো বন্ধুর আর্থিক অনুরোধ আসতে পারে।

মীন: পরিবারে সময় কাটালে মন ভালো থাকতে পারে। বড় লগ্নি এড়িয়ে চলুন। দাম্পত্য সুখের যোগ হতে পারে।(Rashifal)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment