পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনই বাস্তু মতেও ঘর বাড়ি সব সময় আবর্জনামুক্ত রাখাই উচিত। কারণ আমাদের আশপাশের পরিবেশের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব আমাদের জীবনের উপরেও পড়ে।
তবে নিয়মিত বাড়িঘর পরিষ্কার করলেও অনেক সময়ই কিন্তু ঘরের কোণে মাকড়সার জাল দেখা যায়। বাস্তু বলছে এটিকে একদমই অবহেলা করা উচিত নয়। সামান্য মাকড়সার জালও আপনার জীবনে বড়সড় সমস্যার কারণ হতে পারে। অনেকেই এটাকে স্রেফ ধুলোবালি ভেবে এড়িয়ে যান। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, এই অবহেলাই নাকি ডেকে আনতে পারে নেতিবাচক শক্তি, যা আপনার সংসারের সুখ-শান্তি নষ্ট করে দিতে পারে। (Vastu Tips)
বাড়ির কোথায় মাকড়সার জালে কী নেতিবাচক প্রভাব পড়বে?
- দিনের শেষে একটু শান্তি খুঁজে আমরা সবাই শোবার ঘরে যাই। কিন্তু সেই ঘরের কোণেই যদি মাকড়সার জাল থাকে, তাহলে কিন্তু সাবধান হওয়া দরকার। বাস্তু বিশেষজ্ঞদের মতে, শোবার ঘরে মাকড়সার জাল থাকলে স্বামী-স্ত্রীর মধ্যে অকারণ ঝগড়া-বিবাদ বাড়তে পারে। ছোটখাটো বিষয় নিয়েই তিক্ততা তৈরি হয়, যা পরে বড় আকার নিতে পারে। তাই দাম্পত্য জীবন ভালো রাখতে চাইলে নিয়মিত ঘর পরিষ্কার রাখা খুবই জরুরি।
- বাড়ির এমন অনেক কোণ থাকে যেখানে আমাদের হাত সহজে পৌঁছয় না, সিলিংয়ের কোণ বা আলমারির আড়াল। এই জায়গাগুলোতেই বেশি করে মাকড়সা বাসা বাঁধে। বাস্তুমতে, এসব জায়গায় জাল থাকলে নাকি আর্থিক উন্নতির পথে বাধা আসে। ধীরে ধীরে আয় কমে গিয়ে খরচ বাড়তে থাকে, এমনকি ঋণের বোঝাও বাড়তে পারে। (Vastu Tips)
- ঠাকুরঘর আর রান্নাঘরের বিষয়েও বিশেষ সতর্কতা দরকার। কারণ এই জায়গাগুলোকে সবচেয়ে পবিত্র মনে করা হয়। ঠাকুরঘরে মাকড়সার জাল থাকলে তা সৌভাগ্যে বাধা সৃষ্টি করে বলে মনে করা হয়, ফলে পুজোর সুফল পাওয়া যায় না। রান্নাঘরে জাল থাকলে সেটা শুধু বাস্তু নয়, স্বাস্থ্যের দিক থেকেও ক্ষতিকর। জালের মধ্যে থাকা ধুলো আর ব্যাকটেরিয়া খাবারের মাধ্যমে শরীরে ঢুকে নানা রোগের কারণ হতে পারে।
Astro Tips: ২১ দিনেই কার্যকারিতা হারায় হাতে বাঁধা ডোর, সপ্তাহের কোন দিন বদলানো শুভ?
তাহলে কীভাবে এই নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবেন?
এর একটাই সহজ উপায়, ঘরবাড়ি পরিষ্কার রাখা। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ভালো করে ঘরের কোণা কোণা পরিষ্কার করুন। ঘর পরিষ্কার করার পর সেই ময়লা অবশ্যই ঘরের বাইরে ডাস্টবিনে ফেলুন। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় ধূপকাঠি বা প্রদীপ জ্বালালে ঘরের অশুভ শক্তি ও পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে বলেও মনে করা হয়। (Vastu Tips)
তাই দেরি না করে আজ থেকেই ঘরের কোণগুলোয় নজর দিন। হয়তো ছোট্ট এই অভ্যাসই বদলে দিতে পারে আপনার সংসারের পরিবেশ।













2 thoughts on “Vastu Tips: ঘরের কোণে মাকড়সার জাল? ডেকে আনতে পারে অশান্তি, আর্থিক সমস্যা”