রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অযোধ্যায় রাম মন্দিরের কাছে নমাজ পড়ার চেষ্টা, আটক কাশ্মীরি ব্যক্তি

Ram Mandir Kashmiri Man Detained
---Advertisement---

ফের শিরোনামে অযোধ্যার রাম মন্দির। শনিবার অর্থাৎ, ১০ জানুয়ারি শ্রীরাম জন্মভূমি কমপ্লেক্সে নমাজ পড়ার চেষ্টা করেন এক ব্যক্তি। সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে আটক করেন। এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

কী জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা?

সেই সময় আশপাশে উপস্থিত থাকা ভক্তরা জানান, মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত পরিক্রমা ওয়ালের কাছে এক ব্যক্তিকে দেখে তাঁদের সন্দেহ হয়। এর পর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের খবর দেন ভক্তরা। নিরাপত্তাকর্মীরা সেই ব্যক্তির কাছে গেলে দেখেন তিনি নমাজ় পরার চেষ্টা করছেন। এর পর নিরাপত্তাকর্মীদের দেখে সেই ব্যক্তি স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে আটক করে সরিয়ে দেন ও জায়গার নিরাপত্তা বাড়ানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক করা ব্যক্তির নাম আহমেদ শেখ, বয়স ৫৫। কাশ্মীরের শোপিয়ানের বাসিন্দা। অযোধ্যা পুলিশ, গোয়েন্দা বিভাগ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। তাঁর কাছ থেকে ২৭০০ টাকা, কাজু, কিসমিস পাওয়া গিয়েছে। সঙ্গে ছিল একটি ডায়েরি, যেখানে ছিল একাধিক ফোন নম্বর। সেই নম্বরগুলো ভেরিফাই করছে পুলিশ। তাঁকে জেরা করে জানা গিয়েছে তিনি অযোধ্যা থেকে আজমেঢ় যেতেন। কেন এই পরিকল্পনা ছিল তাঁর? সেটা খতিয়ে দেখা হচ্ছে।

সতর্ক প্রশাসন

এই ঘটনার পর অযোধ্যা প্রশাসন সরাসরি মুখ খোলেনি। জানানো হয়েছে, পুরো তদন্ত হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে জানাবে। আপাতত স্থানীয় প্রশাসন রাম মন্দিরের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে। স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেছে কোনও উস্কানিতে না জড়াতে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment