তামিলনাড়ু বিধানসভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এবং বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনের মধ্যে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ‘ছোট গল্প’ বলার ভঙ্গিতেই একটি কাহিনি শোনান। যা ঘিরেই পরে বিতর্কের সূত্রপাত।বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একটি গ্রামের এক বৃদ্ধ প্রবল রোদের মধ্যে চোখে হাত দিয়ে কাউকে খুঁজছিলেন। পাশে থাকা এক শিশুর প্রশ্নের উত্তরে বৃদ্ধ জানান, তিনি শিশুটির বাবাকে খুঁজছেন, কারণ শুনেছিলেন তিনি সেখানে থাকবেন, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। গল্প বলার পর বিজয় মন্তব্য করেন, তিনিও ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলতে জানেন এবং তাঁর এই বক্তব্যে কারও অযথা উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। (Tamil Nadu CM Vijay)
যদিও মুখ্যমন্ত্রী সরাসরি কোনও বিরোধী নেতার নাম উল্লেখ করেননি, রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর মন্তব্যের লক্ষ্য ছিলেন DMK সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন। উল্লেখযোগ্যভাবে, বিজয়ের এই বক্তব্যের সময় DMK বিধায়করা কক্ষে উপস্থিত ছিলেন না। ভাষণের শেষ পর্যায়ে বিজয় একটি ভঙ্গিও প্রদর্শন করেন। স্পিকারের অনুমতি নিয়েই তিনি সেই অঙ্গভঙ্গি করেন। (Tamil Nadu CM Vijay)
অন্যদিকে, বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়নিধি স্টালিন পাল্টা আক্রমণ শানান। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী একটি প্রস্তুত করা ‘স্ক্রিপ্ট’ নিয়ে এসেছিলেন এবং পুরো বক্তব্যই সিনেমার সংলাপের মতো পরিবেশন করেছেন। উদয়নিধির কথায়, “বিধানসভাকে সিনেমার মঞ্চে পরিণত করা হয়েছে। আজ সদস্যদের শিস দিতেও দেখা গেল। এভাবে চলতে থাকলে আগামী দিনে হয়তো গানেও নাচতে দেখা যাবে।” (Tamil Nadu CM Vijay)
তিনি আরও দাবি করেন, সরকারের নানা প্রশ্নের উত্তর না দিয়ে বারবার DMK-কে দায়ী করা হচ্ছে। কৃষক আন্দোলনকে DMK-র প্ররোচনায় হয়েছে বলে দাবি করায়ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি। পাশাপাশি, আস্থাভোটের আগে বিদ্রোহী AIADMK নেতাদের সঙ্গে বিজয়ের বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন উদয়নিধি। তাঁর কটাক্ষ, “আগে সেখানে সোফা গিয়েছিল, পরে নিজে গিয়েছেন বিজয়। এখন একের পর এক AIADMK- কে বিধায়ক দল ছেড়ে TVK -তে যোগ দিচ্ছেন।” (Tamil Nadu CM Vijay)
এছাড়াও, করুণানিধির প্রতিকৃতি উন্মোচনের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত দু’বার গাওয়া হয়েছিল বলে মুখ্যমন্ত্রীর মন্তব্যেরও জবাব দেন উদয়নিধি। তাঁর দাবি, রাষ্ট্রপতির উপস্থিতির জন্য নির্দিষ্ট প্রোটোকল ছিল, কিন্তু রাজ্যপালের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য নয়। সব মিলিয়ে, বিধানসভার ভেতর ও বাইরে বিজয়-উদয়নিধির এই বাকযুদ্ধ তামিলনাড়ুর রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। (Tamil Nadu CM Vijay)
আরও পড়ুন :- নতুন সিনেমাকে বাড়তি ৫টি শো চালানোর অনুমতি, চলচ্চিত্র জগতের জন্য বড় ঘোষণা বিজয়ের











