---Advertisement---
lifezone nursing home

মায়ের জন্য তিন দিনের অন্তর্বর্তী জামিন উমর খলিদের, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট

May 22, 2026 5:06 PM
Umar Khalid Interim Bail
---Advertisement---

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সাময়িক স্বস্তি পেলেন দিল্লির প্রাক্তন ছাত্রনেতা উমর খলিদ (Umar Khalid Interim Bail)। মায়ের অস্ত্রোপচারের কারণে তাঁকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট। আগামী ১ জুন থেকে ৩ জুন, ২০২৬ পর্যন্ত জেল থেকে বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে।

শুক্রবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ— বিচারপতি প্রতিভা এম সিং এবং মধু জৈন — এই নির্দেশ দেয়। আদালত জানিয়েছে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, (Umar Khalid Interim Bail) জামিনের সময় উমর খলিদকে দিল্লি-এনসিআর এলাকার মধ্যেই থাকতে হবে। তিনি আদালতে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় অবস্থান করবেন এবং হাসপাতাল ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। এছাড়াও তাঁকে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

উমর খলিদ আগে ট্রায়াল কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন। সেখানে তিনি মোট ১৫ দিনের জামিন চেয়েছিলেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছিল, তাঁর কাকার মৃত্যুর পর চলা ৪০ দিনের ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেওয়া এবং মায়ের অস্ত্রোপচারের সময় পরিবারের পাশে থাকার প্রয়োজন রয়েছে। তবে ট্রায়াল কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, পরিবারের অন্য সদস্যরা মায়ের দেখভাল করতে সক্ষম এবং শোকানুষ্ঠানে তাঁর উপস্থিতি অপরিহার্য নয়।

(Umar Khalid Interim Bail) এরপর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন উমর খলিদ। শুনানিতে দিল্লি পুলিশের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু আদালতকে জানান, উমরের মায়ের অস্ত্রোপচার খুব বড় নয় এবং চাইলে পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে সাক্ষাতের সুযোগ দেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং জাতীয় নাগরিক পঞ্জি (NRC)-র বিরোধিতাকে ঘিরে উত্তর-পূর্ব দিল্লিতে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় ৫৩ জনের মৃত্যু এবং ৭০০-র বেশি মানুষ আহত হন। ওই মামলায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-র আওতায় গ্রেফতার হন উমর খলিদ। তদন্তকারীদের অভিযোগ ছিল, এই দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে তাঁর যোগ রয়েছে।

এরপর একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি হাইকোর্ট তাঁর নিয়মিত জামিনের আবেদন নাকচ করে দেয় এবং পরে সেই সিদ্ধান্ত বহাল রাখে সুপ্রিম কোর্ট। (Umar Khalid Interim Bail) তবে এবার চিকিৎসাজনিত মানবিক কারণকে গুরুত্ব দিয়ে তাঁকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দেওয়ার সিদ্ধান্ত নিল আদালত।

দাম বাড়ছে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো ৩০০টি ওষুধের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment