---Advertisement---
lifezone nursing home

Delhi Rain : ভারী বৃষ্টি, সঙ্গী ধুলো ঝড়, দিল্লিতে জারি হলুদ সতর্কতা

March 19, 2026 1:26 PM
Delhi Rain
---Advertisement---

বুধবার সন্ধ্যা থেকে দিল্লিতে শুরু বৃষ্টিপাত। মার্চ মাসের অস্বাভাবিক উষ্ণ শুরুর পর নতুন করে আসা বৃষ্টি দিল্লিতে বহু প্রতীক্ষিত স্বস্তি এনে দিয়েছে। মার্চ মাসের শুরু থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল দিল্লির। বুধবার সন্ধার পর থেকেই এই অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি দিয়ে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Delhi Rain)। সঙ্গে ধুলো ঝড়। মৌসম ভবনের তরফে আগামী ২ দিন হলুদ সতর্কতা জারি করেছে। এই দু’দিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। শুধু তাই নয়, পার্শ্ববর্তী নয়ডা ও সংলগ্ন এলাকার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যার প্রভাবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই দিল্লিতে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। এর প্রভাবে উত্তর-পশ্চিম হিমালয় এবং উত্তর ভারতের সমতল অংশে আগামী দুদিন শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সাধারণত প্রাক-বর্ষার এই বৃষ্টি মার্চ মাসের শেষে দেখা যায়। তবে এবার নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই এই আবহাওয়া তৈরি হয়েছে। এর ফলে আগামী কয়েক দিন দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই অনেকটা কম থাকতে পারে।

আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার ও শুক্রবারের হলুদ সতর্কতাও জারি করা হয়েছে, যেখানে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগের সঙ্গে ধাপে ধাপে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মার্চ মাসের বেশিরভাগ সময় দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও, আগামী কয়েকদিনে তা কমে আসবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের গড় তাপমাত্রার কাছাকাছি। শুক্রবার তাপমাত্রা আরও কমে ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

IMD-র এক কর্মকর্তা জানিয়েছেন, “বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং শুক্রবার তা আরও কমে ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে।” তিনি আরও বলেন, পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ার পরেও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

শুক্রবার আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টপাত হতে পারে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় হাওয়া বইতে পারে। এর প্রভাব পড়েছে বিমানচলাচলে। দিল্লি বিমানবন্দরে ১৬টি বিমান ঘুরপথে চলবে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, “খারাপ আবহাওয়ার কারণে বুধবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অন্তত ১৬টি ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।”


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Delhi Rain : ভারী বৃষ্টি, সঙ্গী ধুলো ঝড়, দিল্লিতে জারি হলুদ সতর্কতা”

Leave a Comment