---Advertisement---
lifezone nursing home

সিদ্দারামাইয়ার যুগ শেষ, কর্ণাটকের নতুন মুখ ডি কে শিবকুমার

May 29, 2026 12:06 PM
DK Shivakumar
---Advertisement---

কর্ণাটকের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল শুক্রবার। কর্ণাটকের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ডি কে শিবকুমারের (DK Shivakumar) অধ্যায়। সিদ্দারামাইয়ার ইস্তফা গ্রহণের পর রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভাও ভেঙে দিয়েছেন। এবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কংগ্রেসের অন্যতম শক্তিশালী সংগঠক শিবকুমার। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন (D K Shivakumar) ডি কে শিবকুমার।

সূত্রের খবর, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বর্তমান উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivakumar)। দীর্ঘদিন ধরেই কংগ্রেসের অন্দরে নেতৃত্ব বদল নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। শুক্রবার দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সিদ্দারামাইয়ার। সেখানে নতুন সরকার গঠন, মন্ত্রিসভা পুনর্গঠন এবং কর্ণাটকের কংগ্রেস কমিটির নতুন সভাপতির নাম নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনী সমীকরণ এবং সংগঠনের ভারসাম্য বজায় রাখতেই এই নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেসের ভিতরে সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের দুই শিবিরের মধ্যে দীর্ঘদিন ধরেই সূক্ষ্ম টানাপোড়েন ছিল। তবে প্রকাশ্যে কখনওই দলের বিরুদ্ধে মুখ খোলেননি দুই নেতা। বরং একাধিকবার তাঁরা জানিয়েছেন, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে চলবেন।

(DK Shivakumar) ডি কে শিবকুমার কর্ণাটক কংগ্রেসের অন্যতম প্রভাবশালী মুখ। সংগঠনকে শক্তিশালী করা থেকে শুরু করে নির্বাচনী কৌশল নির্ধারণ—সব ক্ষেত্রেই তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানো হলে দলীয় কর্মীদের বড় অংশের সমর্থন মিলবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

এখন নজর কংগ্রেস হাইকম্যান্ডের চূড়ান্ত ঘোষণার দিকে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই কর্ণাটক নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ডি কে শিবকুমারকে পেতে চলেছে।

আরও পড়ুন: ‘রাজ্যসভায় না’, কর্নাটক থেকে সরবেন না, ইস্তফা দিয়ে জানালেন সিদ্দারামাইয়া


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “সিদ্দারামাইয়ার যুগ শেষ, কর্ণাটকের নতুন মুখ ডি কে শিবকুমার”

Leave a Comment