রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জেলে প্রজ্বল রেভান্না, ফোনে ডজন ডজন পর্ন ভিডিয়ো! ফরেনসিক রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য

Published on: September 12, 2026
Prajwal Revanna
---Advertisement---

[ছবি: এক্স]

ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জনতা দলের প্রাক্তন সাংসদ (Prajwal Revanna) প্রজ্বল রেভান্নার জেলজীবন ঘিরে ফের চাঞ্চল্য। জেলের ভিতরে তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় মিলেছে ডজন ডজন পর্ন ভিডিয়ো। শুধু ফোনেই নয়, বাজেয়াপ্ত পেন ড্রাইভে পাওয়া গিয়েছে একাধিক ওয়েব সিরিজও। ঘটনায় বেঙ্গালুরুর কেন্দ্রীয় জেলে বন্দিদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ ফের সামনে এসেছে।

Prajwal Revanna: হাতে মোবাইল, তল্লাশিতে উদ্ধার

গত ১১ অগস্ট পারাপ্পানা অগ্রহারা সেন্ট্রাল জেলে আচমকা অভিযান চালান ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। সেই সময় হাই-সিকিউরিটি এলাকার সিকিউরিটি সেকশন-৩-এর প্রথম তলায় প্রজ্বল রেভান্না ও তার সহবন্দি প্রথাপ রাইয়ের ব্যবহৃত সেল থেকে একটি 5G স্মার্টফোন উদ্ধার করেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। তার কাছ থেকে মোবাইল ফোনের পাশাপাশি চার্জার, একটি পেন ড্রাইভ ও নোটবুকও বাজেয়াপ্ত করা হয়। পরে ফোন ও পেন ড্রাইভ ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়।

ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি সেই পরীক্ষার রিপোর্টে উঠে এসেছে, প্রজ্বলের ফোনে ডজন ডজন পর্ন ভিডিয়ো ছিল। অন্যদিকে, পেন ড্রাইভে মিলেছে একাধিক ওয়েব সিরিজ। জেলের ভিতরে কীভাবে এই ধরনের নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস তার হাতে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Prajwal Revanna: ধর্ষণ মামলায় যাবজ্জীবন

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামীর ভাইপো প্রজ্বল গত বছর ধর্ষণ ও যৌন নির্যাতনের ভিডিয়ো ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হন। হাসান জেলার হোলেনারসিপুরার রেভান্না পরিবারের ফার্মহাউসে কাজ করা ৪৮ বছরের এক গৃহকর্মী অভিযোগ করেছিলেন, ২০২১ সাল থেকে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল।

জেলকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ

(Prajwal Revanna) মোবাইল উদ্ধারের পর এক জেল আধিকারিককে সাসপেন্ড করা হয় এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, জেলের ভিতরে ব্যক্তিগত মোবাইল, সিম কার্ড বা অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগের ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। বন্দিদের অনুমোদিত যোগাযোগ সাধারণত নজরদারিতে থাকা ল্যান্ডলাইন, পিসিও বা নির্দিষ্ট ভিডিয়ো-কলিং ব্যবস্থার মাধ্যমেই হওয়ার কথা।

ED-র হানার পরই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের দুই পদ ছাড়লেন হরিশ রাওয়াত


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment