প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে AI-নির্ভর ভুয়ো ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ায় বড় আইনি পদক্ষেপ। (Meta India Chief) ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভ্রান্তিকর কন্টেন্ট রুখতে ব্যর্থতার অভিযোগে এবার মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে FIR দায়ের করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
Meta India Chief: AI কন্টেন্ট ঘিরে পুলিশের পদক্ষেপ
অভিযোগ, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একের পর এক AI-তৈরি ভুয়ো ভিডিয়ো, ছবি এবং বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ছে। কোথাও ভুয়ো ইস্তফাপত্র, কোথাও আবার বিতর্কিত বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কন্টেন্টের সত্যতা সাধারণ মানুষ সহজে যাচাই করতে না পারায় জনমানসে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেই অভিযোগ।
Meta India Chief: অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে FIR
এই অভিযোগের ভিত্তিতেই (Meta India Chief) মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে FIR দায়ের করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এর আগে মেটার প্রতিনিধিদের তলব করে AI-নির্ভর ভুয়ো কন্টেন্ট রুখতে সংস্থার পদক্ষেপ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপরই আইনি পদক্ষেপ নেওয়া হল।
তদন্তে কাদের খোঁজ?
পুলিশ সূত্রে খবর, AI কন্টেন্টের উৎস, কারা এই পোস্ট তৈরি ও আপলোড করেছে, কী উদ্দেশ্যে তা ছড়ানো হয়েছে—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভুয়ো কন্টেন্ট নিয়ন্ত্রণে মেটার নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তাও তদন্তের আওতায় রয়েছে।
আগের বিতর্কের পর নতুন চাপ
কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী মোদির একটি জনপ্রিয় ভিডিয়ো মেটা সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিজেপির একাধিক নেতা সংস্থার সমালোচনা করেন। পরে কেন্দ্রের তলবের পর মেটা ভুল স্বীকার করে জানায়, প্রধানমন্ত্রী-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পোস্ট অযথা মুছে না যায়, তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগিরই সরকারি আধিকারিকদের সঙ্গে মেটা কর্তৃপক্ষের বৈঠকের কথা রয়েছে। তার আগেই নতুন করে আইনি জটিলতায় জড়াল মেটা ইন্ডিয়া। (Meta India Chief)
ভিওয়ান্ডিতে বহুতল ধস, মৃত ৯; নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মোদির













1 thought on “মোদির ভুয়ো ভিডিয়ো ছড়ানোর অভিযোগ, মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে FIR”