দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে ফের গভীর রাতে ভিডিয়ো বার্তা দিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi) নরেন্দ্র মোদি। প্রশ্নপত্র ফাঁস রুখতে শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি স্পষ্ট জানালেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কোনও মাফিয়াকেই রেহাই দেওয়া হবে না। একইসঙ্গে নতুন আইন, প্রযুক্তির ব্যবহার ও উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
Narendra Modi: গভীর রাতে ফের কড়া বার্তা প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার রাত প্রায় ১১টার আগে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা জরুরি। গত কয়েক দিনের মধ্যে এটি তাঁর তৃতীয় গভীর রাতের ভিডিয়ো বার্তা, যেখানে বারবার পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি।
Narendra Modi: নতুন আইন, বাড়বে প্রযুক্তির ব্যবহার
প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সংশোধনী বিল ইতিমধ্যেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে। তাঁর দাবি, পড়ুয়াদের স্বার্থ রক্ষা এবং ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস সম্পূর্ণভাবে রুখতেই এই আইন আনা হয়েছে। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো এবং আধুনিক ব্যবস্থা চালুর কথাও জানান তিনি।
টাস্ক ফোর্স গঠন, রাজ্যগুলির মতামত চাওয়া
(Narendra Modi) মোদি জানান, পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কারের জন্য একটি উচ্চস্তরীয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিভিন্ন রাজ্যের কাছ থেকেও পরামর্শ চাওয়া হয়েছে, যাতে আরও কার্যকর ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়। তাঁর বার্তা, সরকার কোনওভাবেই প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ বরদাস্ত করবে না এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
প্রিয়াঙ্কার মন্তব্য ঘিরে বিতর্ক
এদিকে, এই টাস্ক ফোর্সের অন্যতম সদস্য তথা মাদ্রাজ IIT-র ডিরেক্টর ভি কামাকোটিকে লোকসভায় ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে মন্তব্য করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
২১৫ শিক্ষাবিদের খোলা চিঠি
প্রিয়াঙ্কা গান্ধির মন্তব্যের প্রতিবাদে দেশের ২১৫ জন শিক্ষাবিদ খোলা চিঠি দিয়েছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন একাধিক উপাচার্য, প্রাক্তন উপাচার্য, IIT ও IIM এর ডিরেক্টররা। তাঁদের বক্তব্য, এই ধরনের ব্যক্তিগত কটাক্ষ শুধু একজন ব্যক্তিকেই নয়, দেশের উচ্চশিক্ষা ও শিক্ষাব্যবস্থার মর্যাদাকেও আঘাত করে।
মোদির ভুয়ো ভিডিয়ো ছড়ানোর অভিযোগ, মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে FIR












1 thought on “মোদির কড়া হুঁশিয়ারি, প্রশ্নপত্র ফাঁসে ‘মাফিয়াদের রেহাই নয়’”