---Advertisement---
lifezone nursing home

IVF ক্লিনিকেই বদলে যায় ভ্রূণ, অন্যের সন্তান জন্ম দিলেন দিল্লির মহিলা!

June 14, 2026 1:00 PM
---Advertisement---

রোজকার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তই যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে গুরুগ্রামের বাসিন্দা রাহুল রাঠোর ও তাঁর স্ত্রী মিনু রাঠোরের কাছে। আইভিএফ (IVF) পদ্ধতির মাধ্যমে সন্তান লাভের আশায় গত বছর দিল্লির একটি IVF কেন্দ্রে চিকিৎসা শুরু করেছিলেন তাঁরা। কিন্তু যমজ কন্যাসন্তানের জন্মের কয়েক মাসের মধ্যেই সামনে আসে এমন এক অভিযোগ, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। (Gurugam IVF Swap)

রাহুল ও মিনুর দাবি, চলতি বছরের জানুয়ারিতে তাঁদের যমজ কন্যাসন্তানের জন্ম হলেও শিশুদের চেহারার সঙ্গে তাঁদের কোনও মিল খুঁজে পাচ্ছিলেন না। সেই সন্দেহ থেকেই DNA পরীক্ষা করান তাঁরা। অভিযোগ, পরীক্ষার রিপোর্টে দেখা যায় নবজাতক দুই কন্যার সঙ্গে তাঁদের জৈবিক সম্পর্ক নেই। এরপরই তাঁরা দাবি করেন, IVF প্রক্রিয়ার সময় তাঁদের ভ্রূণের পরিবর্তে অন্য কোনও দম্পতির ভ্রূণ মিনুর গর্ভে প্রতিস্থাপন করা হয়েছে। (Gurugam IVF Swap)

দম্পতির বক্তব্য, ২০২৫ সালের ৯ জানুয়ারি IVF-সংক্রান্ত প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। দিল্লির গ্রেটার কৈলাশের একটি ফার্টিলিটি ক্লিনিকে চিকিৎসার দায়িত্বে ছিলেন চিকিৎসক ডাঃ শিবানি সচদেব। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল যে রাহুলের শুক্রাণু ও মিনুর ডিম্বাণু ব্যবহার করেই ভ্রূণ তৈরি করা হবে। পরে ১৪ মে সেই ভ্রূণ মিনুর গর্ভে প্রতিস্থাপন করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি তিনি যমজ কন্যাসন্তানের জন্ম দেন।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। আদালতের নির্দেশে স্থানীয় পুলিশকে মামলা দায়ের করে অভিযোগের তদন্ত শুরু করতে বলা হয়েছে। রাহুল রাঠোরের দাবি, নিরপেক্ষ তদন্তের স্বার্থে IVF সংক্রান্ত সমস্ত নথি, ল্যাবরেটরির রেকর্ড, ইলেকট্রনিক ডেটা এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হোক।মিনু রাঠোরের কথায়, “আমি আমার নিজের সন্তানকে খুঁজছি। যে মায়ের সন্তান আমার কাছে এসেছে, তিনিও নিশ্চয়ই তাঁর সন্তানের জন্য অপেক্ষা করছেন।” তিনি আরও জানান, এই ঘটনার পর থেকে বিদেশের বিভিন্ন দেশের এমন কিছু পরিবারের ফোনও পাচ্ছেন, যারা IVF সংক্রান্ত প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। যদিও জন্ম নেওয়া দুই শিশুর সঙ্গে তাঁদের জৈবিক সম্পর্ক নেই বলে অভিযোগ, তবুও তাঁদেরই লালন-পালন করছেন রাহুল ও মিনু। পাশাপাশি গোটা ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার হস্তক্ষেপও চেয়েছেন তাঁরা। (Gurugam IVF Swap)

আরও পড়ুন :-ও লুটে নেবে তোমাকে’, কেন মিকাকে সর্তক করেছিলেন শাহরুখ?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment