হরিয়ানার গুরুগ্রামের মানেসরে বিয়ের মাত্র তিন মাসের মাথায় এক তরুণীকে খুনের ঘটনা ঘটল। তদন্তে উঠে এসেছে, স্বামী এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকার পরিকল্পনাতেই ওই তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার সঙ্গে এই ঘটনার মিল টানছেন অনেকেই। (Gurugram Crime)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ২২ বছরের তরুণীর বিয়ে হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে মানেসরের বাসিন্দা ২৫ বছরের অঙ্কিতের সঙ্গে। গত ২১ মে হঠাৎই ওই তরুণী নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় তরুণীর মা মানেসর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজের মামলা রুজু করে তদন্ত শুরু করে। (Gurugram Crime)
পরদিন, অর্থাৎ ২২ মে মানেসরের একটি ঘর থেকে উদ্ধার হয় ওই তরুণীর দেহ। প্রাথমিক তদন্তে জানা যায়, তাঁকে গুলি করে খুন করা হয়েছে। এরপরই মামলায় খুনের ধারা যুক্ত করে তদন্ত আরও জোরদার করে পুলিশ। (Gurugram Crime)
তদন্তে উঠে আসে, অঙ্কিতের সঙ্গে হরিয়ানার ঝাঝর জেলার বাসিন্দা ৩৮ বছরের রজনী দেবীর গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অঙ্কিত মানেসরে একটি তামাকের দোকান চালাতেন, অন্যদিকে রজনী স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করতেন। পুলিশের দাবি, দু’জনে মিলে রজনীর ভাড়া করা ঘরেই খুনের ছক কষেছিলেন। ঘটনার দিন অঙ্কিত নিজের স্ত্রীকে সেখানে নিয়ে যান এবং দু’জনে মিলে তাঁকে গুলি করে হত্যা করেন। (Gurugram Crime)
তদন্তকারীদের দাবি, এই খুনের জন্য প্রায় দু’মাস আগেই উত্তরপ্রদেশ থেকে আগ্নেয়াস্ত্র কেনা হয়েছিল। খুনের পর অভিযুক্তরা প্রথমে হরিদ্বারে পালিয়ে যায়। সেখান থেকে সীমান্ত পেরিয়ে নেপালে আশ্রয় নেয় বলে পুলিশের দাবি। প্রায় এক মাসেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর ৩০ জুন ভারতে ফিরে আসে তারা। এরপর মানেসর ক্রাইম ব্রাঞ্চের দল দু’জনকেই গ্রেফতার করে। (Gurugram Crime)
আদালতে তোলা হলে অঙ্কিত ও রজনীকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত আরও প্রমাণ সংগ্রহের জন্য দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। (Gurugram Crime)
আরও পড়ুন :- বিয়ের নামে ছক? সিয়ার স্ন্যাপচ্যাট চ্যাট ঘিরে কেতন হত্যা তদন্তে নতুন তথ্য













1 thought on “প্রেমিকার ঘরে নিয়ে গিয়ে স্ত্রীকে খুন! পরে নেপাল পাড়ি, অবশেষে গ্রেফতার অভিযুক্ত”