---Advertisement---
lifezone nursing home

হেলিকপ্টার ভেঙে পড়ল লাদাখে , অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩ সেনা অফিসার

May 23, 2026 1:56 PM
---Advertisement---

লাদাখের তাংস্তে (Tangste) এলাকায় ভেঙে পড়লো ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার চিতা। কপ্টারের থাকা তিন সেনা অধিকারীই প্রাণে রক্ষা পেয়েছেন।(Indian Army)

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার, তবে শনিবার বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসে। কপ্টারে ছিলেন তিনজন উচ্চপদস্থ অফিসার। ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল, একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর। (Indian Army)

সেনা সূত্রে খবর, লেফটেন্যান্ট কর্নেল ও মেজর হেলিকপ্টারটি চালাচ্ছিলেন এবং মেজর জেনারেল যাত্রী হিসেবে ছিলেন। পাহাড়ি দুর্গম এলাকায় দুর্ঘটনার পর তিনজনই সামান্য আঘাত পেয়েছেন। এটিকে একটি ‘অলৌকিক ঘটনা’ বলে বর্ণনা করেছেন অনেকে। দুর্ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিন অফিসারের অবস্থা স্থিতিশীল।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারের লেজের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে বসে বিশ্রাম নিচ্ছেন তিন অফিসার। লাদাখের কঠিন ভূখণ্ড, উচ্চ উচ্চতা ও প্রতিকূল আবহাওয়ায় এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত মারাত্মক হয়ে উঠতে পারত। (Indian Army)

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা আবারও ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত পুরনো চিতা ও চেতক হেলিকপ্টারের বয়সজনিত সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছে। গত এক দশকে এ ধরনের হেলিকপ্টারের ১৫টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে। একাধিক পাইলট ও সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। লাদাখ ও সিয়াচেনের মতো দুর্গম এলাকায় সরবরাহ ও অভিযান চালাতে এখনও এই হেলিকপ্টারগুলোর উপরই নির্ভর করতে হয় সেনাবাহিনীকে। (Indian Army)

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, কপ্টারগুলো এখনও উপযুক্ত অবস্থায় রয়েছে এবং সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই দুর্ঘটনা হেলিকপ্টার বহর আধুনিকীকরণের প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে সামনে এনেছে।

ফের ট্রেনে আগুন, বিহারের সাসারাম স্টেশনে খালি কোচে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “হেলিকপ্টার ভেঙে পড়ল লাদাখে , অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩ সেনা অফিসার”

Leave a Comment