[ছবি:এক্স]
ভারতের ঐতিহ্যবাহী পাহাড়ি রেলপথে এবার জুড়তে পারে সবুজ প্রযুক্তির নতুন অধ্যায়। মহারাষ্ট্রের বিখ্যাত (Matheran Hill Railway) মাথেরান হিল রেলওয়েতে ভবিষ্যতে চালানো হতে পারে হাইড্রোজেনচালিত হেরিটেজ ট্রেন। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি হবে দেশের প্রথম হাইড্রোজেনচালিত ঐতিহ্যবাহী রেলগুলির অন্যতম। পরিবেশবান্ধব পরিবহণ বাড়ানোর লক্ষ্যে ভারতীয় রেলের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।
শুক্রবার হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু হওয়ার পরই (Matheran Hill Railway) মাথেরান হিল রেলওয়েকে ঘিরে এই সম্ভাবনার কথা সামনে এসেছে। যদিও প্রকল্পটি এখনও প্রাথমিক বা ধারণাগত স্তরেই রয়েছে, তবু রেল কর্তৃপক্ষের লক্ষ্য ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে দূষণমুক্ত প্রযুক্তি চালু করা।
ন্যারো গেজের এই পাহাড়ি রেলপথটি একটি বনাঞ্চলের মধ্য দিয়ে গিয়েছে এবং এই লাইনে এখনও বৈদ্যুতিকরণ হয়নি। সেই কারণেই এই রুটে হাইড্রোজেন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা বেশি বলে মনে করছে ভারতীয় রেল।
এর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ভবিষ্যতে (Matheran Hill Railway) মাথেরান হিল রেলওয়ের ঐতিহাসিক স্টিম ইঞ্জিনের বাহ্যিক রূপ বজায় রেখেই তার ভিতরে বৈদ্যুতিক বা হাইড্রোজেন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। পরিকল্পনা বাস্তবায়িত হলে বর্তমান ডিজেল ইঞ্জিনের পরিবর্তে Zero Emission প্রযুক্তির হাইড্রোজেনচালিত ইঞ্জিন ব্যবহার হবে, যার একমাত্র নির্গমন হবে জলীয় বাষ্প। ফলে জনপ্রিয় এই পাহাড়ি পর্যটনকেন্দ্রে দূষণও উল্লেখযোগ্যভাবে কমবে।
ভারতীয় রেলের লক্ষ্য শুধুমাত্র কার্বন নিঃসরণ কমানো নয়, দেশের ঐতিহাসিক পাহাড়ি রেলপথগুলির ঐতিহ্যও অটুট রাখা। ইউনেস্কোর সম্ভাব্য বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা (Matheran Hill Railway) মাথেরান হিল রেলওয়ে তাই ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধনের নজির হয়ে উঠতে পারে। তবে কবে এই প্রকল্প বাস্তবায়িত হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।
আদালতের নির্দেশ, সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ












1 thought on “ঐতিহ্যের ট্র্যাকে সবুজ বিপ্লব, হাইড্রোজেন ট্রেনের পথে মাথেরান”