রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আচমকা টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন এন চন্দ্রশেখরন, কেন এই সিদ্ধান্ত?

---Advertisement---

টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন এন চন্দ্রশেখরন (N Chandrasekharan)। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে তাঁর বর্তমান মেয়াদ শেষ হবে। তারপর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। দ্রুত উত্তরসূরি বেছে নিতে টাটা সন্সের পরিচালন পর্ষদকে অনুরোধ করেন তিনি (n chandrasekaran)।

n chandrasekaran: এন চন্দ্রশেখরন কেন পদত্যাগ করলেন?

চন্দ্রশেখরন জানিয়েছেন, তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন (n chandrasekaran)। কারণ কোম্পানির একজন বোর্ড সদস্য তাঁর মেয়াদ বৃদ্ধির বিষয়টিকে সমর্থন করেননি। তিনি বিবৃতি দিয়ে জানান, “স্যর দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যর রতন টাটা ট্রাস্ট সর্বসম্মতিক্রমে আমার পরবর্তী মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত ও সুপারিশ করেছিল। টাটা সন্সের ‘নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি’ এবং বোর্ডও তা নথিবদ্ধ ও সুপারিশ করেছিল। পরবর্তীতে, ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি টাটা সন্সের বোর্ডে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। তবে প্রস্তাবটি গৃহীত হয়নি, কারণ বোর্ডের একজন সদস্য এতে সমর্থন জানাননি। আর সর্বসম্মত সমর্থন না থাকায় আমি সিদ্ধান্তটি স্থগিত রাখার পথ বেছে নিই”।

চন্দ্রশেখরন আরও জানান, বোর্ডের বৈঠকের পর ছয় মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। তিনি বলেন, “টাটা সন্স একটি অত্যন্ত বিশাল প্রতিষ্ঠান এবং এখানে এমন অনেক কৌশলগত প্রকল্প রয়েছে যা বাস্তবায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির পরেও গ্রুপটিকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতা থাকা যেমন জরুরি। তেমনি কর্মী, বিনিয়োগকারী, অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের কাছে নেতৃত্বের বিষয়টি স্পষ্ট হওয়াও গুরুত্বপূর্ণ”।

চন্দ্রশেখরন ৪০ বছর ধরে টাটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে টাটা সন্স ও টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৭ সালে ইন্টার্ন হিসেবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এ যোগ দেওয়া চন্দ্রশেখরন ২০০৯ সালে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন এবং পরবর্তীতে টাটা সন্সের দায়িত্ব গ্রহণ করেন।

চন্দ্রশেখরন আরও বলেন, “এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে অবদান রাখার সুযোগটির জন্য আমি কৃতজ্ঞ। গত এক দশক ধরে টাটা সন্স-এর নেতৃত্ব দেওয়াটা ছিল এক সম্মান ও গভীর দায়িত্ব।”

উত্তরসূরি নির্বাচনের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে চন্দ্রশেখরন বলেন, “সুষ্ঠুভাবে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে আমি বোর্ডকে বলেছি যেন তারা দ্রুত উত্তরসূরি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়।”

চলতি বছরেই আগামী ১৮ অগস্ট টাটা সন্সের বার্ষিক অনুষ্ঠান। ঠিক তার আগে চন্দ্রশেখরনের এই ঘোষণা শিল্প জগতে বেশ তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর পরবর্তী চেয়ারম্যান কে হবেন, সেইদিকেই এখন নজর সকলের।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আচমকা টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন এন চন্দ্রশেখরন, কেন এই সিদ্ধান্ত?”

  1. I loved as much as you will receive carried out right here. The sketch is attractive, your authored subject matter stylish. nonetheless, you command get bought an shakiness over that you wish be delivering the following. unwell unquestionably come further formerly again as exactly the same nearly very often inside case you shield this hike.

    Reply

Leave a Comment