রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাঘের চলাচলে বাধা পড়ার আশঙ্কা, সাটপুরা–মেলঘাট করিডরে নতুন রেললাইন ঘিরে বাড়ছে উদ্বেগ

Published on: August 2, 2026
Satpura-Melghat Tiger Corridor
---Advertisement---

মধ্য ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাঘ চলাচলের পথ সাটপুরা–মেলঘাট করিডরে নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদ ও বন্যপ্রাণ বিশেষজ্ঞদের একাংশ। মধ্যপ্রদেশের জুজহারপুর থেকে চিচোন্ডা পর্যন্ত তৃতীয় রেললাইন তৈরির জন্য জাতীয় বন্যপ্রাণ বোর্ডের স্থায়ী কমিটি (SCNBWL) নীতিগতভাবে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করেছে।

সরকারি নথি অনুযায়ী, প্রস্তাবিত রেললাইনটি সাটপুরা–মেলঘাট ল্যান্ডস্কেপের মধ্যে থাকা দুটি ঘোষিত ব্যাঘ্র করিডর এবং একটি পরিবেশ-সংবেদনশীল অঞ্চলের উপর দিয়ে যাবে। ফলে বাঘ-সহ অন্যান্য বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। (Satpura- Melghat Tiger Corridor)

বিশেষজ্ঞদের মতে, এই করিডর মধ্যপ্রদেশের সাটপুরা টাইগার রিজার্ভ এবং মহারাষ্ট্রের মেলঘাট টাইগার রিজার্ভের মধ্যে বাঘের নিরাপদ যাতায়াত ও জিনগত আদান-প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বছর ধরেই বাঘ ছাড়াও চিতা, ভালুক, গৌর-সহ বিভিন্ন বন্যপ্রাণী এই পথ ব্যবহার করে এক বনাঞ্চল থেকে অন্য বনাঞ্চলে যাতায়াত করে।

তবে প্রকল্পে অনুমোদনের ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে রেললাইনের উপর বা নিচ দিয়ে ওভারপাস, আন্ডারপাস-সহ বিভিন্ন প্রশমনমূলক কাঠামো নির্মাণ করতে হবে। কেন্দ্রীয় রেলের প্রস্তাবিত এই কাঠামোগুলি বৈজ্ঞানিক সমীক্ষা এবং কৌশলগত নকশার ভিত্তিতে পুনর্বিবেচনা করে চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অসমে বন্যায় জলে ডুবে রয়েছে প্রত্নতাত্ত্বিক স্থান, ক্ষতিগ্রস্ত বহু নথি, আশঙ্কায় প্রত্নতত্ত্ববিদরা

উল্লেখ্য, সাটপুরা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ, বেতুল ও ছিন্দওয়ারা জেলার বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে বিস্তৃত। অন্যদিকে, মহারাষ্ট্রের অমরাবতী জেলায় অবস্থিত মেলঘাট টাইগার রিজার্ভ দেশের প্রাচীনতম বাঘ সংরক্ষণ প্রকল্পগুলির অন্যতম। এই দুই সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে থাকা করিডর দীর্ঘদিন ধরে বন্যপ্রাণীর অন্যতম প্রধান চলাচলের পথ হিসেবে পরিচিত। (Satpura- Melghat Tiger Corridor)

পরিবেশবিদদের আশঙ্কা, যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকলে নতুন রেললাইন এই গুরুত্বপূর্ণ বাঘ করিডরকে দুভাগে ভেঙে দিতে পারে। পাশাপাশি ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যুর ঝুঁকিও বেড়ে যেতে পারে। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, আধুনিক বন্যপ্রাণী সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে প্রকল্পের পরিবেশগত প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করা হবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বাঘের চলাচলে বাধা পড়ার আশঙ্কা, সাটপুরা–মেলঘাট করিডরে নতুন রেললাইন ঘিরে বাড়ছে উদ্বেগ”

Leave a Comment