রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রক্তচাপ মাপতে ১০ মিনিট অপেক্ষা কেন? চিকিৎসকের উপর হামলা রোগীর, ভাইরাল ভিডিয়ো

viral video
---Advertisement---

রক্তচাপ পরীক্ষার জন্য ১০ মিনিট অপেক্ষা করতে বলায় এক রোগীকে। এরপরই মেজাজ হারান রোগী। আচমকাই চিকিৎসকের মাথায় বসার টুলটি ছুড়ে দিয়ে আঘাত করলেন। ক্লিনিকের ভেতরেই চলে হামলা। এমনই একটি উদ্বেগজনক ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। গোটা দৃশ্য চিকিৎসকের চেম্বারে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে (viral video)।

viral video: কী ঘটেছিল?

ভাইরাল হওয়া ভিডিয়ো অনুযায়ী, ওই ব্যক্তি রক্তচাপ পরীক্ষা করাতে ক্লিনিকে গিয়েছিলেন। জানা গেছে, চিকিৎসক রোগীকে পরীক্ষার আগে প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে বলেছিলেন (viral video)।

ফুটেজে দেখা যায়, রোগীটি হঠাৎ উত্তেজিত হয়ে উঠে দাঁড়ান, কাছেই রাখা একটি ভারী কাঠের টুল তুলে নিয়ে চিকিৎসকের মাথায় সজোরে আঘাত করেন। ভিডিয়ো ফুটেজটি সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। নেটিজেনদের মধ্যে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ক্ষোভ প্রকাশও করেছেন অনেকে।

একজন নেটিজেন লিখেছেন, “এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ক্ষয়ে যাওয়া আমাদের সমাজে থাকা সহনশীলতারই এক জীবন্ত উদাহরণ। যে চিকিৎসক সেখানে চিকিৎসা করতে বসেছেন, তাঁর ওপরই কিনা হামলা? অত্যন্ত লজ্জাজনক।”

আরেকজন মন্তব্য করেছেন, “জীবনে এতটা অধৈর্য হওয়া উচিত নয়, এতে কেবল ক্ষতিই হয়।”

আরও একজন মন্তব্য করেছেন, “চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১০ মিনিট অপেক্ষা করার পরিবর্তে এই আচরণের আশ্রয় অত্যন্ত উদ্বেগজনক ও উগ্র মানসিকতার পরিচয়।”

অনেকে এই হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মধ্যে একজন মন্তব্য করেছেন, “কর্তব্যরত চিকিৎসকের ওপর এই হামলার ঘটনায় একটি এফআইআর (FIR) দায়ের করা প্রয়োজন।”

সমালোচনার পাশাপাশি ভিডিয়োটি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যেরও ঝড় ওঠে। অনেকে রসিকতা করে বলেন যে, “রোগীর ক্ষিপ্ত হয়ে ওঠার বিষয়টিই প্রমাণ করে যে তাঁর রক্তচাপ বেশি ছিল।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment